ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনায় বাবা-মা ও মেয়েকে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনার কয়রা উপজেলার দুই নম্বর বাগালী ইউনিয়নের বামিয়া গ্রামে বাবা-মা ও মেয়েকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৫ অক্টোবর) দিনগত রাতে এ ঘটনা ঘটে।

খবর পেয়ে মঙ্গলবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয় মাজেদের বাড়ির পাশের পুকুর থেকে ভাসমান অবস্থায় তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- হাবিবুর রহমান (৩০), তার স্ত্রী বিউটি (২৬) ও মেয়ে হাবিবা (১১)।

এদিকে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করেছেন কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাবা-মা ও মেয়েকে পরিকল্পিতভাবে হত্যার পর পুকুরে মরদেহ গোপনের চেষ্টা করা হয়েছে।

বাগালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ গাজী বলেন, যে তিনজনকে হত্যা করা হয়েছে তারা আমার পরিচিত। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে শুনতে পেয়েছি।

স্থানীয়রা জানান, হাবিবুর পেশায় দিনমজুর। মেয়ে হাবিবা সপ্তম শ্রেণির ছাত্রী। তিনজনের মাথা ও মুখে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।

কেন বা কী কারণে তাদের হত্যা করা হয়েছে এ সম্পর্কে কেউ কোনো তথ্য দিতে পারেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খুলনায় বাবা-মা ও মেয়েকে হত্যা

আপডেট সময় ১২:৩৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অক্টোবর ২০২১