ঢাকা ০২:৪০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ তারিখই নির্বাচন হতে হবে: ইনকিলাব মঞ্চ কবিরাজকে ১০ টুকরা করে গুম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত হাসিনা গ্রেফতার ‘আমি কারও সমালোচনা করি না, চরিত্রহনন রাজনৈতিক কালচারের মধ্যে পড়ে না’: মির্জা আব্বাস বিশ্বাসযোগ্য নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন ,পর্যবেক্ষক মিশন প্রধান ‘নো সার্ভিস, নো বিল’সহ তাসনিম জারার ইশতেহারে যা থাকছে শাসক পরিবর্তন হয়েছে, কিন্তু শোষণের ধরন পরিবর্তন হয়নি : মামুনুল হক মস্কোতে রুশ জেনারেল গুলিবিদ্ধ হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত শাহবাগ এলাকায় ফের উত্তেজনা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেল নিক্ষেপ পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের দাবি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের

হাসপাতালে খালেদা জিয়ার পাশে কোকোর স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেখানে তাকে দেখতে গতকাল রবিবার (২৪ অক্টোবর) যুক্তরাজ্য থেকে দেশে এসেছেন তার প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান।

বিমানবন্দরে নেমেই তিনি সরাসরি হাসপাতালে যান। কোকোর স্ত্রী শর্মিলা রহমান গত রাত সোয়া ৯টায় হাসপাতালে প্রবেশ করেন। এর আগে ২০১৯ সালের ২৫ ডিসেম্বর তিনি দেশে এসেছিলেন।

এদিকে, খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে আপাতত দুশ্চিন্তা নেই বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা। জানতে চাইলে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জে এম জাহিদ হোসেন জানান, বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের দেওয়া চিকিৎসাপত্র অনুযায়ী ম্যাডামের চিকিৎসা চলছে। পরীক্ষা-নিরীক্ষায় যেসব অসংগতি ধরা পড়েছিল সেগুলো নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

এভারকেয়ার হাসপাতালের উপপরিচালক (হাসপাতাল ব্যবস্থাপনা) আরিফ মাহমুদ জানান, খালেদা জিয়ার চিকিৎসার জন্য দুইটি টিম কাজ করছে। একটির নেতৃত্বে রয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদার। আরেকটি বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দল। তারা সমন্বয় করে কাজ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

১২ তারিখই নির্বাচন হতে হবে: ইনকিলাব মঞ্চ

হাসপাতালে খালেদা জিয়ার পাশে কোকোর স্ত্রী

আপডেট সময় ১১:৫২:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২৫ অক্টোবর ২০২১