ঢাকা ০৬:২৪ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ক্ষতিগ্রস্ত হিন্দুদের ৫০ লাখ টাকা সহায়তা

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রংপুরের পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে সরকার। সেখানে সরকারের পক্ষ থেকে সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে।

শনিবার (২৩ অক্টোবর) বিকেলে স্পিকারের সঙ্গে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নেতৃত্বে জেলার শীর্ষ ব্যবসায়ী এবং হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের নেতাদের একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ স্পিকার এ কথা বলেন।

সাক্ষাতকালে তারা সম্প্রতি রংপুরের পীরগঞ্জ, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের ওপর অনাকাঙ্ক্ষিত হামলা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এ সময় ৫০ লাখ টাকা মূল্যের চেক হস্তান্তর করে প্রতিনিধি দল।

স্পিকার বলেন, সরকার পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী সার্বক্ষণিক খোঁজ-খবর রাখছেন। সরকারের পক্ষ থেকে মানবতার সেবায় সর্বাত্মকভাবে সহযোগিতা করা হচ্ছে। ইতোমধ্যে ১৮টি বাড়ি পুনরায় র্নিমাণ করা হয়েছে।

প্রতিনিধি দলের প্রধান এমপি শামীম ওসমান বলেন, পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলা একটি হৃদয়বিদারক ঘটনা। মানবতার চেয়ে বড় কিছু নাই। দ্রুততম সময়ের মধ্যে পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্পিকারকে ধন্যবাদ জানান তিনি।

এ সময় স্পিকারের মাধ্যমে পীরগঞ্জসহ সারা দেশে ক্ষতিগ্রস্ত স্থানে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেন শামীম ওসমান।

শামীম ওসমানের নেতৃত্বে নারায়ণগঞ্জের প্রতিনিধি দল স্পিকারের কাছে পীরগঞ্জে হিন্দু সম্প্রদায়ের ক্ষতিগ্রস্তদের জন্য ৫০ লাখ টাকা মূল্যের চেক হস্তান্তর করেন। স্পিকার পীরগঞ্জে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করার জন্য নারায়ণগঞ্জের প্রতিনিধি দলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

এ সময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খালেদ হায়দার খান কাজল, ড্রিম হলিডে পার্কের চেয়ারম্যান প্রবীর কুমার সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি পরিতোষ কান্তি সাহা, নারায়ণগঞ্জ পূজা উদযাপন পরিষদের সভাপতি দিপক কুমার সাহা, নারায়ণগঞ্জ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি লিটন পাল প্রমুথ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ক্ষতিগ্রস্ত হিন্দুদের ৫০ লাখ টাকা সহায়তা

আপডেট সময় ০৯:৩২:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ অক্টোবর ২০২১