ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হতাহতের পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: সিইসি

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা বলেছেন, ১১ নভেম্বরের নির্বাচনকে কেন্দ্র করে হতাহতের ঘটনা অনাকাঙ্ক্ষিত। তবে হতাহতের ঘটনার পরও এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। সংঘাতপূর্ণ এলাকার নির্বাচনী পরিবেশ এখন ঝুঁকিমুক্ত। আগামী দিনগুলোতেও পরিবেশ সুন্দর রাখতে জেলা ও পুলিশ প্রশাসনের পাশাপাশি নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে। নির্বাচন উৎসবমুখর করে তুলতে স্থানীয় বিভিন্ন সমাজের দায়িত্বশীল মানুষের সহযোগিতাও প্রয়োজন।

বৃহস্পতিবার সকালে ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনগুলো সুষ্ঠু, নিরপেক্ষ এবং উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মাগুরায় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠককালে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ নিয়ে সিইসি বলেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না এটি তাদের রাজনৈতিক সিদ্ধান্ত। নির্বাচন কমিশন কেবল নির্বাচন ব্যবস্থাপনার সঙ্গে জড়িত। একটি নিরপেক্ষ নির্বাচন করাই আমাদের মূল দায়িত্ব। সেক্ষেত্রে কে কোন দলের প্রার্থী সেটি বিবেচ্য নয়।

নির্বাচন নিয়ে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে স্থানীয় সাংবাদিকদের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে তিনি বলেন, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে আস্থার সংকট আছে এটি বিশ্বাস করি না। আস্থা আছে বলেই অধিক সংখ্যক মানুষ নির্বাচনে অংশ নিচ্ছেন।

মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ডক্টর আশরাফুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত সভায় উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. আবদুর রশিদ, পুলিশের অতিরিক্ত ডিআইজি একেএম নাহিদুল হাসান, মাগুরা পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা অলিউল ইসলাম, সব উপজেলা নির্বাহী অফিসার, নির্বাচন অফিসারসহ নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হতাহতের পরও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে: সিইসি

আপডেট সময় ১০:৪২:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১