ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদোর গোলে ম্যানইউর রোমাঞ্চকর জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রথমার্ধেই দুই গোল হজম করে ফেলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। পরের অর্ধে গোল দুইটি শোধ করলেও শেষদিকে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে জয় পায় রেড ডেভিলরা।

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের ম্যাচ বুধবার রাতে আতালান্তাকে ৩-২ গোলে হারিয়েছে ম্যানইউ।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে প্রথমার্ধে দুই গোল হজম করার পর স্বাগতিক দর্শকদের দুয়ো শুনতে হয় ওলে গানার সুলশারের শিষ্যদের। ম্যাচের ১৫তম ও ২৮তম মিনিটের গোল করেন সফরকারী দলের মারিও প্যাসালিক ও মেরিহ ডেমিরাল। তবে দ্বিতীয়ার্ধে দর্শকদের দুয়ো পরিণত হয় উল্লাসধ্বনিতে। কারণ ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ যায় রোনালদোদের হাতে। বিরতির পর খেলা শুরুর অষ্টম মিনিটে দারুণ ফিনিশিংয়ে ব্যবধান কমান মার্কাস রাশফোর্ড।

এরপর ৮১তম মিনিটে এদিনসন কাভানির ফ্লিকে ফাঁকায় বল পেয়ে সমতা টানেন হ্যারি ম্যাগুইরে। কিন্তু ম্যানইউকে আসলে উদ্ধার করেছেন রোনালদো, ঠিক যেভাবে তিন সপ্তাহ আগে ভিয়ারিয়ালের বিপক্ষে জিতিয়েছিলেন। এবার লুক শ’র ক্রসে বল পেয়ে নিজের ট্রেডমার্ক হেডে লক্ষ্যভেদ করেন তিনি। এই নিয়ে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা হলো ১৩৭টি।

এই জয়ে ৩ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষে উঠে এলো ম্যানইউ। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দুইয়ে নেমে গেছে আতালান্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদোর গোলে ম্যানইউর রোমাঞ্চকর জয়

আপডেট সময় ০৭:০২:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১