ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মোংলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

বাগেরহাটের মোংলায় নিজের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা মালেক হাওলাদারকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার বিকেলে মোংলা পোর্ট পৌরসভার মাকড়ঢোন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।

শিশুর মা জানান, মোংলা পোর্ট পৌরসভার মাকড়ঢোন এলাকা বাসিন্দা মালেক হাওলাদার (৩৫) মঙ্গলবার বিকেলে ভয়ভীতি দেখিয়ে তার নিজ শিশু মেয়েকে (১৪) ধর্ষণ করে। এর আগের দিন সোমবারও একইভাবে শিশুটিকে ধর্ষণ করে মালেক।

মালেকের স্ত্রী হেপি বেগম (২৭) মোংলা ইপিজেডের একটি ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ থেকে বাড়িতে ফিরে মেয়েকে অসুস্থ ও রক্তাক্ত অবস্থায় দেখতে পান। এরপর মেয়েটি সব কিছু তার মায়ের কাছে খুলে বলেন। বিষয়টি বুধবার দুপুরে পুলিশকে জানায় শিশুটির মা। এরপর পুলিশ এ ঘটনায় বিকেলে ওই এলাকা থেকে ধর্ষক পিতা মালেককে গ্রেফতার করে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় শিশুটির মা হেপি বেগম বাদী হয়ে মোংলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। গ্রেফতারের পর মালেক নিজের শিশুকে ধর্ষণের কথা স্বীকার করেছে। মালেক ও হেপি বেগমের দুই ছেলে-মেয়ের মধ্যে মেয়েটি ছোট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোংলায় মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেফতার

আপডেট সময় ১১:১৭:০৫ অপরাহ্ন, বুধবার, ২০ অক্টোবর ২০২১