ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

নেইমারকে ছাড়াই মাঠে নামছে পিএসজি

আকাশ স্পোর্টস ডেস্ক:

পিএসজির সর্বশেষ ম্যাচে মাঠে ছিলেন না লিওনেল মেসি, নেইমার ও আনহেল ডি মারিয়ারা। আর্জেন্টিনা ও ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের খেলার কারণে তারা স্কোয়াডে থাকতে পারেননি।

এবার চ্যাম্পিয়নস লিগে পিএসজির প্রতিপক্ষ জার্মান ক্লাব আরবি লাইপজিগ। এ ম্যাচে পিএসজির হয়ে মাঠে ফিরবেন মেসি ও ডি মারিয়া। তবে এই ম্যাচেও দেখা মিলবে না নেইমারের।

ইনজুরির কারণে নেইমারকে স্কোয়াডে রাখেননি পিএসজি কোচ মরিসিও পচেত্তিনো। জানা গেছে, এই ব্রাজিলিয়ান তারকা ফুটবলার আন্তর্জাতিক ম্যাচ খেলার সময় কুঁচকির চোটে পড়েছিলেন। ইনজুরির কারণে নেইমারের পরের লিগ ম্যাচে মার্শেইয়ের বিপক্ষে খেলাও অনিশ্চিত।

নেইমারের দলে না থাকা নিয়ে মরিসিও পচেত্তিনো বলেন, “আমরা খেলোয়াড়ের স্বাস্থ্যের ব্যাপারে বরাবর সচেতন। তার (নেইমার) সামান্য চোট সমস্যা আছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই সে সুস্থ হয়ে উঠবে। ’

এছাড়া পিএসজি আজকের ম্যাচে মাঠে পাবে না আর্জেন্টাইন মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকেও। ইনজুরিতে পড়ে দীর্ঘদিন মাঠের বাইরে আছেন সার্জিও রামোস। তার ব্যাপারেও কোনও সুখবর দিতে পারেনি পচেত্তিনো। পিএসজিতে যোগ দেওয়ার পরে একবারের জন্যও মাঠে নামেননি রিয়াল মাদ্রিদের সাবেক এই অধিনায়ক।

এই মুহূর্তে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ ‘এ’-তে একটি জয় ও একটি ড্র নিয়ে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে আছে পিএসজি। লাইপজিগের অবস্থান সবার শেষে। মঙ্গলবার রাত ১টায় পার্ক দে প্রিন্সেসে মুখোমুখি হবে পিএসজি-লাইপজিগ।

এদিকে, আজ মুখোমুখি হবে গ্রুপের বাকি দুই দল ম্যানচেস্টার সিটি ও ক্লাব ব্রুজও। রাত ১০টা ৪৫ মিনিটে বেলজিয়ামের ইয়ান ব্রেইডেল স্টেডিয়ামে ব্রুজের বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

নেইমারকে ছাড়াই মাঠে নামছে পিএসজি

আপডেট সময় ০৬:৩৪:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১