ঢাকা ০২:০০ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো

রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নিজে খোঁজ রাখছেন: ওবায়দুল কাদের

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নিজে খোঁজ রাখছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। পাশাপাশি সাম্প্রদায়িক সহিংসতা রুখতে প্রধানমন্ত্রী দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন বলেও জানান তিনি।

শেখ রাসেলের ৫৮তম জন্মদিন উপলক্ষে সোমবার রাজধানীর বনানী কবরস্থানে তার কবরে পুস্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সেতুমন্ত্রী এ কথা জানান। এরআগে ওবায়দুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা শেখ রাসেলের কবলে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় পঁচাত্তরের ১৫ আগস্টে নিহত শহিদদের কবরেও শ্রদ্ধা জানানো হয়।

তিনি বলেন, গতকাল (রোববার) রাতে পীরগঞ্জের একটি জেলেপাড়ায় আগুন দিয়েছে, মন্দিরে হামলা হয়েছে। গবাদি পশুর পর্যন্ত সেখানে প্রাণহানি হয়েছে। এরকম নৃশংসতম হত্যাযজ্ঞ তারা চালিয়ে যাচ্ছে, আগুন দিয়ে যাচ্ছে। ফেসবুকে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। সেই অপপ্রচার থেকেই রংপুরের ঘটনা উদ্ভব। কাজেই আমাদের সকলকে সতর্ক থাকতে হবে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গত ১২ বছরে দুর্গাপূজার হাজার হাজার মণ্ডপে কোনো হামলার ঘটনা ঘটেনি। অথচ এবার পরিকল্পিতভাবে এই সাম্প্রদায়িক গোষ্ঠী বিএনপির পৃষ্ঠপোষকতায় সারা বাংলাদেশে তাণ্ডব করেছে।

রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল রাত থেকে খোঁজখবর নিচ্ছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, সেখানকার প্রশাসন ও আমাদের সঙ্গেও প্রধানমন্ত্রী যোগাযোগ করেছেন। দলীয় পর্যায়েও আমাদের সতর্ক পাহারায় থাকতে হবে। বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে।

তিনি বলেন, শেখ রাসেলের জন্মদিনে আমাদের শপথ হোক বাংলাদেশের উন্নয়ন ও অর্জন এবং মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যে সাম্প্রদায়িক অপশক্তি বিষবৃক্ষ যে ডালপালা গজিয়েছে। এই বিষবৃক্ষের ডালপালাসহ সবকিছু উপড়ে ফেলতে হবে।

বনানী কবরস্থানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আব্দুর রাজ্জাক শাজাহান খান, জাহাঙ্গীর কবির নানক, সম্পাদকমণ্ডলীর সদস্য মাহবুবউল আলম হানিফ, দীপু মনি, হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আহমদ হোসেন, বিএম মোজ্জামেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আফজাল হোসেন, আবদুস সোবহান গোলাপ, অসীম কুমার উকিল ও আব্দুস সবুর প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

বহরে নতুন এয়ারবাস এ৩২১এলআর যুক্ত করছে কাতার এয়ারওয়েজ

রংপুরের ঘটনায় প্রধানমন্ত্রী নিজে খোঁজ রাখছেন: ওবায়দুল কাদের

আপডেট সময় ০৬:৫১:১১ অপরাহ্ন, সোমবার, ১৮ অক্টোবর ২০২১