ঢাকা ০৫:২৮ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনের নতুন অস্ত্রের পরীক্ষায় তাজ্জব যুক্তরাষ্ট্র

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গোপনে নতুন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে চীন। শনিবার ফিনান্সিয়াল টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ক্ষেপনাস্ত্র পরীক্ষার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকটি সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত আগস্টে বেইজিং পরমাণু অস্ত্র বহনে সক্ষম ওই ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগে পৃথিবীর কক্ষপথের কিছুটা নিচে প্রদক্ষিণ করে।

তবে ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যভ্রষ্ট হয়ে ৩২ কিলোমিটার দূরে অবতরণ করে বলে অন্তত তিনটি সূত্র জানিয়েছে। ফিনান্সিয়াল টাইমস সূত্রে জানা গেছে, হাইপারসনিক উচ্চ গতির ওই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা আগস্টে হলেও তা গোপন রাখা হয়েছিল।

চীন ছাড়াও যুক্তরাষ্ট্র ও রাশিয়াসহ কমপক্ষে পাঁচটি দেশ হাইপারসনিক প্রযুক্তি নিয়ে কাজ করছে।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রও পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম। তবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন।

ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশসীমার উঁচু দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। অন্যদিকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিচু দিয়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া হাইপারসনিক ক্ষেপণাস্ত্র খুব দ্রুত লক্ষ্যবস্তুর কাছে পৌঁছাতে পারে।

এদিকে চীনের এই হাইপারসনিক অস্ত্রের পরীক্ষা মার্কিন গোয়েন্দাদের অবাক করে দিয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।

এ ব্যাপারে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বিশেষ ওই প্রতিবেদনের ব্যাপারে কোনো মন্তব্য করতে চান না জানিয়ে বলেন, সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য চীনের তৎপরতা নিয়ে আমরা উদ্বিগ্ন। চীনের এই সামরিক সক্ষমতা ওই অঞ্চল ছাড়াও সারা বিশ্বে কেবল উত্তেজনাই বাড়াবে। চীনের আমাদের এক নম্বর চ্যালেঞ্জ হিসেবে দেখার এটাও একটা কারণ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীনের নতুন অস্ত্রের পরীক্ষায় তাজ্জব যুক্তরাষ্ট্র

আপডেট সময় ০৬:৪৭:২৮ অপরাহ্ন, রবিবার, ১৭ অক্টোবর ২০২১