ঢাকা ০৬:৪২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কুমিল্লার ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার ঘটনা কী কারণে ঘটেছে, এ ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, যারা এ ঘটনায় জড়িত শিগগির তাদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করা হবে।

শনিবার রাজধানীর সেগুনবাগিচার শিল্পকলা একাডেমির নাট্যশালায় আয়োজিত ডকু ড্রামা ‘দুটি যুদ্ধের একটি গল্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।

কুমিল্লার ঘটনায় যারা ক্ষুব্ধ হয়েছেন, তাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবাইকে চিহ্নিত করে সবার সামনে হাজির করা হবে। পবিত্র কোরআন আমরা মুসলমানরা হৃদয়ে ধারণ করি। কোরআনের অবমাননা যেভাবে দেখানো হয়েছে আমি বিশ্বাস করি সে রকম ঘটেনি।’

এ ঘটনার পর যারা অহেতুক ভাঙচুরে জড়িয়ে পড়ছে তাদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকারও আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কুমিল্লার ঘটনার পেছনের কারণ খোঁজা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১১:৩৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১