ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই কোটি ১০ লাখ কৃষক পাচ্ছেন কৃষি উপকরণ সহায়তা: প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রায় দুই কোটি ১০ লাখ কৃষককে কৃষি উপকরণ সহায়তা কার্ড দিয়ে যাচ্ছি। মাত্র ১০ টাকায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের ব্যবস্থা করে দিয়েছি। সরাসরি কৃষকের হাতে ভর্তুকির টাকা পৌঁছানোর ব্যবস্থা করেছে বর্তমান সরকার।

শনিবার সকালে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে তিনি এ কথা বলেন।

‘বিশ্ব খাদ্য দিবস-২০২১’ উদযাপন উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেমিনারে প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন।

সেমিনারে সভাপতিত্ব করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ও মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।

শেখ হাসিনা বলেন, ১৯৯৬ সাল থেকেই আমরা বর্গাচাষিদের বিনা জামানতে কৃষিঋণ দেওয়া শুরু করি। আমাদের লক্ষ্য ছিল ব্যাংক কৃষকের কাছে পৌঁছে যাবে।

দেশের মানুষের প্রথম চাহিদা খাদ্য-এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, আমাদের খাদ্য দিতে হবে। এজন্য উৎপাদন বাড়াতে হবে। যদি কেউ ঋণ না দেয়, তাহলে নিজেদের পয়সায় দেব।

বিদেশ থেকে কৃষকদের ভর্তুকি দিতে নিষেধ করা হয়েছিল জানিয়ে সরকারপ্রধান বলেন, আমরা তাদের কথা শুনিনি। ’৯৬ সালে ক্ষমতায় আসার আগ থেকেই বিশ্বব্যাংক আমাদের পরামর্শ দিয়েছে যে ভর্তুকি দেওয়া যাবে না। আমরা বলেছিলাম পৃথিবীর সব দেশ দেয়, আমরা কেন দেব না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই কোটি ১০ লাখ কৃষক পাচ্ছেন কৃষি উপকরণ সহায়তা: প্রধানমন্ত্রী

আপডেট সময় ০১:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৬ অক্টোবর ২০২১