ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ হলে ‘তেলাপোকারা’ সব উল্টে দিতে পারে: পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আলজেরিয়ায় বাস খাদে পড়ে নিহত ২৫, আহত বহু বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ হয়ে আছে: ভারপ্রাপ্ত স্পিকার মিরপুর ও ফার্মগেট মেট্রো স্টেশনের নিচে ‘বোমা সদৃশ’ বস্তু ভারতে পাচারের আগে স্বরাষ্ট্রমন্ত্রীকেও টিএফআই সেল এ রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন হামলা ঠেকাতে ব্যর্থতা: মৃত্যুদণ্ড শ্রীলঙ্কার সাবেক পুলিশপ্রধানের প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন: প্রতিমন্ত্রী টুকু দক্ষিণখানে বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যা, অভিযুক্ত গ্রেফতার

উন্নয়ন হলে দুই কোটি লোক দরিদ্র কেন : মান্না

আকাশ জাতীয় ডেস্ক:

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, দেশে গণতন্ত্র নেই। দেশে কোনো উন্নয়ন হচ্ছে না। অনেকে বলেন, দেশে গণতন্ত্র নেই, কিন্তু উন্নয়ন তো হচ্ছে। আমি বলি, গণতন্ত্র তো নেই-ই, উন্নয়নও হচ্ছে না। উন্নয়ন যদি হয়ে থাকে তাহলে গত দেড় বছরে কেন ২ কোটি মানুষ দরিদ্র হয়েছে? কয়টা লোকের চাকরি হয়েছে? কয়টা কারখানা হয়েছে? কেবল মেগা প্রজেক্টগুলো হচ্ছে, যেখান থেকে তারা লুটপাট করতে পারে।

আজ বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজীর নিঃশর্ত মুক্তিসহ ও সব সাংবাদিকের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক মামলা’ প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ মফস্বল সাংবাদিক অ্যাসোসিয়েশনের এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, এ সরকার মেগা প্রজেক্ট কয়েকটা ঠিকই করছে, যেখান থেকে তারা লুট করতে পারে। ১০ হাজার কোটি টাকার প্রজেক্ট ব্যয় বেড়ে ৬০ হাজার কোটি হয়ে যায়। এরা লুটেরা, এরা ভোট ডাকাত, এরা জুলুমবাজ। এরা মানুষের অধিকারে বিশ্বাস করে না, সাংবাদিকদের লেখার অধিকারেও বিশ্বাস করে না।

নাগরিক ঐক্যের আহ্বায়ক সরকারের উদ্দেশ্যে বলেন, একবার প্রমাণ করেন আপনারা গণতন্ত্রে বিশ্বাস করেন। মানুষের বাক-স্বাধীনতায় বিশ্বাস করেন। স্বাধীনতার ঊষালগ্নে যখন আওয়ামী লীগ ক্ষমতায় গেছে, তখন থেকেই গণতন্ত্রকে হত্যা করেছে। এখনো কেউ গণতন্ত্রের কথা বললে তাদের টুটি চেপে ধরছে। এই হলো তাদের অবস্থা।

সাংবাদিক রুহুল আমিন গাজীর মুক্তির বিষয়ে মান্না বলেন, একজন বীর মুক্তিযোদ্ধাকে সম্মান দেখানো হয়নি। এ মামলার ভিত্তি নেই। তিনি জামিন পাওয়ার অধিকার রাখেন, কিন্তু জামিন দেবে না। এভাবে সব সাংবাদিক বিশেষ করে প্রতিবাদী সাংবাদিক ও লেখকদের লেখনি বন্ধ করার জন্য পাঁয়তারা করা হচ্ছে। যারা গণতন্ত্র ও বাক-স্বাধীনতায় বিশ্বাস করে তাদের দাবির প্রতি আমিও সমর্থন জানাই। মুক্তির দাবি জানাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসদের চেয়ে রাজপথকে প্রাধান্য গণতন্ত্রের জন্য শুভ নয়: তথ্যমন্ত্রী

উন্নয়ন হলে দুই কোটি লোক দরিদ্র কেন : মান্না

আপডেট সময় ০৯:৪১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অক্টোবর ২০২১