ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রেমের টানে বাংলাদেশে অনুপ্রবেশকারী কিশোরীকে ভারতে পুশব্যাক

আকাশ জাতীয় ডেস্ক:

আট মাস আগে প্রেমের টানে সীমান্ত পথে বাংলাদেশে পালিয়ে আসা কিশোরী শাহানা ইয়াসমিন মিমকে (১৪) উদ্ধারের পর ভারতে ফেরত পাঠিয়েছে বাংলাদেশ পুলিশ।

বুধবার (৬ অক্টোবর) সন্ধ্যায় বেনাপোল সীমান্ত দিয়ে কিশোরীকে ভারতের পেট্রাপোল চেকপোস্টে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ।

এসময় উপস্থিত ছিলেন মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ারের কর্মকর্তারা। এর আগে কিশোরীকে উদ্ধার করে সিআইডি।

ওই কিশোরী ভারতের মালদাহ জেলার চাতলা উপজেলার হাজাতপুর গ্রামের মোজাম্মেল হকের মেয়ে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের সিনিয়ার প্রোগ্রাম অফিসার মুহিত হোসেন জানান, কক্সবাজেরর উখিয়ার আনসারী কামাল নামে একটি ছেলের সঙ্গে প্রেমের সম্পর্কের টানে আট মাস আগে সীমান্ত পথে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করে ওই কিশোরী। মেয়ে পালিয়ে আসায় তার বাবা তাকে উদ্ধারের জন্য ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনারের কাছে আবেদন করেন। বিষয়টি আমলে নেয় বাংলাদেশ পুলিশের সিআইডি। পরে কক্সবাজারে কিশোরীর প্রেমিকের বাড়ি থেকে তাকে উদ্ধার করে। মেয়েটিকে উদ্ধারের পর কক্সবাজারের লাইট হাউজ নামে একটি এনজিও শেল্টার হোমে রাখে। সেখান থেকে আইনী প্রক্রিয়ায় ট্রাভেল পারমিটের মাধ্যমে বুধবার ভারতীয় পুলিশ ও মেয়ের বাবার কাছে তাকে হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেমের টানে বাংলাদেশে অনুপ্রবেশকারী কিশোরীকে ভারতে পুশব্যাক

আপডেট সময় ০৯:০৫:১১ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১