ঢাকা ০৬:০৩ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

প্রায় ৭ মাস পর দলীয় কার্যালয়ে রিজভী

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দীর্ঘ প্রায় ৭ মাস পর আজ দলীয় কার্যালয়ে অফিস করছেন। এর আগে সর্বশেষ ১৬ মার্চ দলীয় কার্যালয়ে আসেন তিনি।

গত ১৬ মার্চ তার করোনা পজিটিভ রিপোর্ট আসলে দীর্ঘদিন স্কয়ার হাসপাতালে চিকিৎসা নেন তিনি। করোনা আক্রান্ত হওয়ার পর তার অক্সিজেন সেচুরেশন কমে যাওয়ায় এবং ফুসফুস মারাত্মকভাবে আক্রান্ত হওয়ায় তাকে দীর্ঘ সময় আইসিইউতে চিকিৎসা নিতে হয়েছে। এরপর করোনামুক্ত হয়ে প্রায় দুই মাস পর হাসপাতাল থেকে গত ৯ মে বাসায় ফিরেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব।

উল্লেখ্য, গত ১৬ মার্চ করোনাভাইরাসের নমুনা পরীক্ষায় পজিটিভ ফল আসার পরদিন স্কয়ার হাসপাতালে ভর্তি হন রুহুল কবির রিজভী। ১ এপ্রিল শ্বাসকষ্ট অনুভব করলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। বুকের সিটি স্ক্যানে নানা জটিলতা ধরা পড়লে আইসিইউতে রেখে তার চিকিৎসা করা হয় কিছুদিন। হাসপাতাল থেকে ছাড় পেলেও পুরোপুরি সুস্থ না হওয়ায় চিকিৎসকদের কঠোর নির্দেশনা মেনে চলেন তিনি। বাসায় বসেই তিনি চিকিৎসা নেন। কিছুটা সুস্থ হলে দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশ নিলেও তিন তলায় উঠতে কষ্ট হওয়ায় এতদিন তিনি দলীয় কার্যালয়ে আসেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

প্রায় ৭ মাস পর দলীয় কার্যালয়ে রিজভী

আপডেট সময় ০২:০০:২২ অপরাহ্ন, বুধবার, ৬ অক্টোবর ২০২১