ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এককালীন ঋণ পরিশোধ সুবিধা ডিসেম্বর পর্যন্ত

আকাশ জাতীয় ডেস্ক:

খেলাপি ঋণ পুনঃতফসিল বা এককালীন পরিশোধ সুবিধার সময় চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

মঙ্গলবার (৫ অক্টোবর) এ বিষয়ে একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়, কোভিড-১৯ এর দ্বিতীয় ঢেউ প্রলম্বিত হওয়ায় এককালীন এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণ বা বিনিয়োগ গ্রহীতাদের ব্যবসায়িক ও অর্থনৈতিক ক্ষতির নেতিবাচক প্রভাবের বিষয়টি বিবেচনায় নিয়ে তাদের ঋণ বা বিনিয়োগ পরিশোধ সহজতর করার লক্ষ্যে এককালীন এক্সিট সুবিধাপ্রাপ্ত ঋণ বা বিনিয়োগসমূহের বিপরীতে প্রদেয় অর্থ ২০২১ সালের ৩১ ডিসেম্বর কর্মদিবসের মধ্যে পরিশোধ করা হলে এককালীন এক্সিট সুবিধা বহাল থাকবে।

খেলাপি ঋণ কমাতে ২০১৯ সালের ১৬ মে বাংলাদেশ ব্যাংক ঋণ পুনঃতফসিলি ও এককালীন এক্সিটি সংক্রান্ত নীতিমালা করে। নীতিমালা অনুযায়ী দুই শতাংশ ডাউন পেমেন্ট দিয়ে ৯ শতাংশ সরল সুদে ১২ মাসের গ্রেস পিরিয়ডসহ টানা ১০ বছরে ঋণ পরিশোধের সুযোগ দেওয়া হয়। এই সুবিধার আওতায় স্বাধীনতার পর থেকে যারা ঋণ খেলাপি, তাদের এক্সিট সুবিধা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

এককালীন ঋণ পরিশোধ সুবিধা ডিসেম্বর পর্যন্ত

আপডেট সময় ০৯:৫৬:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১