ঢাকা ০৬:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মানবপাচার রোধে এমপিদের মাধ্যমে জনসচেতনতা গড়তে হবে : স্পিকার

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মানবপাচার রোধে প্রয়োজন অনুযায়ী আইন, কর্মক্ষমদের সক্ষমতা বৃদ্ধি, অধিকতর প্রশিক্ষণ ও গবেষণা জরুরি। সংসদ সদস্যদের মাধ্যমে মানবপাচার রোধে জনসচেতনতা গড়তে ও প্রচারণা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সাথে আজ ‘ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম’-এর একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সংসদেও গণসংযোগ বিভাগ জানায়, জাতীয় সংসদ ভবনস্থ সংসদের স্পিকার কার্যালয়ে অনুষ্ঠিত এ সাক্ষাৎকারে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন জিএলও প্রধান এইমে কমরি। সাক্ষাৎকালে মানবপাচারের বর্তমান বৈশ্বিক পরিস্থিতি, মানবপাচার রোধে আঞ্চলিক সহযোগিতা ও সংসদ সদস্যদের করণীয় বিষয়ে নিয়ে আলোচনা হয়।

ইউনাইটেড নেশন্স অফিস অন ড্রাগস অ্যান্ড ক্রাইম-এর প্রতিনিধিদল জানায়, ২০০৩ সাল থেকে মানবপাচার রোধে করণীয় সম্পর্কে গবেষণা চালিয়ে যাচ্ছেন তারা। বাংলাদেশসহ অন্যান্য দেশে মানবপাচার রোধে সংসদীয় ককাস ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করেন প্রতিনিধিদলের সদস্যরা। এসময় জিএলও সহায়তা কর্মকর্তা গিউলিয়া লভিনো, জাতীয় প্রকল্প সমন্বয়কারী মাহদি হাসান ও রিফাত জাবিন খানসহ সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মানবপাচার রোধে এমপিদের মাধ্যমে জনসচেতনতা গড়তে হবে : স্পিকার

আপডেট সময় ০৯:৫১:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ অক্টোবর ২০২১