ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পর্যটক ঠেকাতে রাতের আঁধারে কাশবনে আগুন!

আকাশ জাতীয় ডেস্ক: 

সাদা ফুলে ভরে গিয়েছিল কাশবন। সেই কাশবন দেখতে আর ছবি তুলতে প্রতিদিন ভিড় করতেন শত শত পর্যটক। দূর-দূরান্ত থেকে গাড়ি নিয়েও আসতেন পর্যটকরা। কিন্তু পর্যটকদের এই আগমনকে ভালো চোখে দেখেনি একটি মহল। তাই রাতের আঁধার নামতেই আগুন দিয়ে কাশবনটি পুড়িয়ে দিয়েছে তারা।

গতকাল শুক্রবার সন্ধ্যার পর সিলেট-জকিগঞ্জ সড়কের গোলাপগঞ্জ উপজেলাধীন চৌঘরি এলাকার রাণাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এতে স্থানীয় পর্যটন ও প্রকৃতিপ্রেমীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে।

বিশাল জায়গাজুড়ে কাশবনে ফুল ফুটলে স্থানীয়দের কাছে কাশবনটি আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। প্রকৃতিপ্রেমীরা প্রতিদিন ছুটে যেতেন কাশবনে। অনেকে অলস বিকেলে সময় কাটাতেও যেতেন সেখানে। কাশফুলের মাঝে ছবি তুলে ফিরতেন বাড়িতে। গেল কয়েকদিন ধরেই এই কাশবনে লোকজনের আগমন বাড়তে থাকে। এই অবস্থায় গতকাল শুক্রবার সন্ধ্যার পর কে বা কারা কাশবনে আগুন লাগিয়ে দেয়। আগুন দেখে স্থানীয় লোকজন সেখানে ছুটে গেলেও চেয়ে দেখা ছাড়া আর কিছু করার ছিল না। চোখের সামনেই কাশবনটি পুড়ে ছাই হয়ে যায়।

স্থানীয়রা বলছেন, ওই এলাকায় পর্যটকদের আগমন ও ছবি তোলার বিষয়টি কিছু মানুষ ভাল চোখে দেখছিলেন না। এরকম কাজ কেবল বিকৃত মানসিকতার লোকজনই করতে পারে। তাই প্রকৃতি ও পর্যটনবিদ্বেষী এই কর্মকাণ্ডের সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পর্যটক ঠেকাতে রাতের আঁধারে কাশবনে আগুন!

আপডেট সময় ১০:১৪:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১