ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আওয়ামী লীগ নেত্রীর দুই স্বামী, তালাক না দিয়ে ফের বিয়ে

আকাশ জাতীয় ডেস্ক:

নরসিংদীতে প্রথম স্বামীকে তালাক না দিয়েই দ্বিতীয় বিয়ের অভিযোগ উঠেছে মহিলা আওয়ামী লীগ নেত্রী হমিনা বেগমের বিরুদ্ধে। অর্থ হাতিয়ে নেয়া ও প্রতারণাসহ নানা অভিযোগ তুলে তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে প্রথম স্বামীর স্বজনরা।

আজ দুপুরে শহরের বৌয়াকুর এলাকার একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

তাহমিনা নরসিংদী জেলা মহিলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য বলে নিশ্চিত করেছেন জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াছমিন সুলতানা।

সংবাদ সম্মেলনে স্বামী মোশারফ হোসেনের বোন ফারজানা আক্তার জানান, ২০০৬ সালে রায়পুরা উপজেলার আদিয়াবাদ শিকদারপাড়া এলাকার মৃত আব্দুল মন্নাফ মুন্সির মেয়ে তাহমিনা বেগমকে বিয়ে করেন সৌদি প্রবাসী মোশারফ হোসেন। বিয়ের পর থেকেই নানাভাবে সুকৌশলে নগদ অর্থ হাতিয়ে নেয়াসহ অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়ে নেত্রী তাহমিনা। পরে প্রথম স্বামীকে তালাক না দিয়েই ফ্রান্স প্রবাসী রায়হান মিয়াকে বিয়ে করার অভিযোগ উঠেছে। এ বিষয়ে নরসিংদী সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসীর পরিবার।

তিনি আরও জানান, নেত্রী তাহমিনার এসব কুকর্মের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে সৌদি প্রবাসী মোশারফ হোসেন দেশে আসলে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাকে মেরে ফেলাসহ নানাভাবে হুমকি-ধামকি প্রদান করছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

এ ব্যাপারে মহিলা আওয়ামী লীগ নেত্রী তাহমিনা বেগম গণমাধ্যমকে জানান, তারা সংবাদ সম্মেলন করে কেনো? অভিযোগগুলোর বিষয় সব মিথ্যা বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ নেত্রীর দুই স্বামী, তালাক না দিয়ে ফের বিয়ে

আপডেট সময় ০৯:৫৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১