ঢাকা ০১:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাশিয়ায় বন্দিদের ছাড়াতে এরদোগানের সহায়তা চায় ইউক্রেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেছেন, রাশিয়ার হাতে বন্দি ইউক্রেনের নাগরিকদের ছাড়াতে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের সহায়তা চেয়েছেন।

বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। খবর ডেইলি সাবাহর।

দিমিত্র কুলেবা বলেন, জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পর নিউইয়র্কে প্রেসিডেন্ট জেলেনস্কি তুর্কি প্রেসিডেন্ট এরদোগানের সঙ্গে বৈঠক করেছেন।

ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে জেলেনস্কি এরদোগানের হাতে একটি তালিকা দেন। সেখানে ইউক্রেনের ৪৫০ জন বন্দির নাম রয়েছে। তালিকায় নাম রয়েছে ক্রিমিয়ান তাতার ন্যাশনাল অ্যাসেম্বলির উপপ্রধান নরিম্যান ডিজেলিয়ালের।

ক্রিমিয়ায় তাতারদের ওপর চালানো রাশিয়ার দমন অভিযানের বিষয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী গত মাসে বলেছিলেন, রাশিয়ার বাহিনী কর্তৃক ক্রিমিয়ান তাতার ন্যাশনাল অ্যাসেম্বলির উপপ্রধানকে গ্রেফতারের বিষয়টি নিয়ে আঙ্কারা ‘উদ্বেগের’ সঙ্গে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

২০১৪ সালে ক্রিমিয়া দখল করে নেয় রাশিয়া। এরপর থেকেই ইউক্রেনের সঙ্গে রাশিয়ার সামরিক উত্তেজনা বেড়েই চলেছে।

এ ক্রিমিয়ার একটি জাতিগত সম্প্রদায় তাতার। তারা মুসলিম। তাতার সম্প্রদায়ের অধিকাংশ মানুষ রাশিয়ার ক্রিমিয়া দখলকে বৈধতা দিতে অস্বীকৃতি জানিয়ে আসছে।

রাশিয়ার কর্তৃপক্ষ তখন থেকে এ সম্প্রদায়ের বিরুদ্ধে দমন-পীড়ন শুরু করেছে। তাদের সমাবেশ ও টেলিভিশন চ্যানেল নিষিদ্ধ করার পাশাপাশি বহু অধিকারকর্মীকে আটক করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাশিয়ায় বন্দিদের ছাড়াতে এরদোগানের সহায়তা চায় ইউক্রেন

আপডেট সময় ০১:৫১:৫১ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১