ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মাঠকর্মীদের প্যান্ট খুলে তোপের মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

অাকাশ স্পোর্টস ডেস্ক:

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) দেয়া প্যান্ট পরেই দায়িত্ব পালন করার কথা ছিলো মাঠকর্মীদের। তবে তখন স্পষ্ট করে বলা হয়নি যে সিরিজ শেষেই প্যান্ট ফেরত দিতে হবে।

ম্যাচ শেষে মাঠকর্মীরা জানতে পারেন, প্যান্ট না খুলে দিলে তাদের পারিশ্রমিক দেয়া হবে না। বিপদ হলো যে তারা তো আর অতিরিক্ত কোনো পোশাক নিয়ে আসেননি। বাধ্য হয়ে কর্মীদের শুধু অন্তর্বাস পরেই প্যান্ট ফেরত দিতে হয়। পরে অন্তর্বাস পরে স্টেডিয়াম থেকে বেরোচ্ছেন, এমন একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। শুধু তাই নয় দেশি-বিদেশি গণমাধ্যমের খবরে সমালোচনার মুখে পরে ক্রিকেট বোর্ড।

হাম্বানটোটার মাহিন্দা রাজাপক্ষে আন্তর্জাতিক স্টেডিয়ামে কাজ করা ১০০ মাঠকর্মীদের সবাই স্থানীয়, সিরিজের জন্য সাময়িকভাবে তাদের ভাড়া করেছিল এসএলসি। প্রতিদিনের পারিশ্রমিক ঠিক করা হয়েছিল ১ হাজার রুপি।

একজন মাঠকর্মী জানিয়েছেন, ওইভাবে ট্রাউজার নেয়ার পরও তারা পুরোপুরি পারিশ্রমিক পাননি। আরেকজনের অভিযোগ, এসএলসি আমাদের আরেক সেট পোশাকও আনতে বলেনি। যখন তারা ট্রাউজার ফেরত দিতে বলল, আমাদের কিছু করার ছিল না।

এ ঘটনায় ক্ষমা চেয়েছে এসএলসি। যারা এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেয়ার কথাও জানানো হয়েছে।

এসএলসি প্রধান থিলাঙ্গা সুমাথিপালা বলেছেন, মাঠকর্মীদের সঙ্গে যে ব্যবহার করা হয়েছে তা অগ্রহণযোগ্য। এছাড়া সবাইকে নতুন এক সেট কাপড় ও একদিনের অতিরিক্ত পারিশ্রমিক দেয়া হবে বলেও তিনি যোগ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মাঠকর্মীদের প্যান্ট খুলে তোপের মুখে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড

আপডেট সময় ০৩:৫৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০১৭