ঢাকা ০৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুর আদর্শ থেকে তরুণদের শিক্ষা নিতে বললেন রাষ্ট্রপতি

আকাশ জাতীয় ডেস্ক:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্ম ও আদর্শ থেকে তরুণদের শিক্ষা নিতে আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তরুণদের উদ্দেশে রাষ্ট্রপ্রধান বলেন, ‘আমি বিশ্বের তরুণদের অনুরোধ করবো, বঙ্গবন্ধুর কর্ম ও আদর্শ থেকে শিক্ষা নিন এবং নিজ নিজ দেশ এবং জনগণের সেবায় নিজেদের নিয়োজিত করুন, ঠিক যেমনটি বঙ্গবন্ধু করেছিলেন।’

বৃহস্পতিবার বিকালে রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে ‘বঙ্গবন্ধু গ্লোবাল ইয়ুথ লিডারশিপ অ্যাওয়ার্ড’ (বিজিওয়াইএলএ) অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে তিনি এসব কথা বলেন। বঙ্গভবনের গ্যালারি হল থেকে রাষ্ট্রপতি ভার্চুয়ালি যোগ দেন।

রাষ্ট্রপতি বলেন, ‘বাংলাদেশ যেসব ক্ষেত্রে উন্নতি করছে তার মূল কারণ হলো, তরুণ প্রজন্ম দায়িত্ব নিয়ে সব জায়গায় নিজেদের নিয়োজিত করেছে। বাংলাদেশের তরুণ প্রজন্মের শক্তিকে ব্যবহার করে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সরকার প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

আবদুল হামিদ বলেন, ‘আমি নিজে খুব সৌভাগ্যবান যে, আমি জাতির পিতার ঘনিষ্ঠ সহযোগী ছিলাম এবং তার কর্ম যাত্রায় অংশ নিয়েছিলাম।’

সাম্প্রতিক সময় বাংলাদেশ আর্থ-সামজিক ক্ষেত্রে বিরাট অগ্রগতি অর্জন করেছে উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সাম্প্রতিক সময়ে আর্থ-সামাজিক ক্ষেত্রে চমৎকার অগ্রগতি করেছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে প্রধানমন্ত্রী নিরলস পরিশ্রম করছেন। উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ উন্নয়নশীল দেশ হিসেবে নিজেকে উন্নীত করেছে। উন্নয়নের এই টেকসই গতি ধরে রাখতে পারলে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত দেশ হিসেবে বিশ্বসভায় নিজেকে প্রতিষ্ঠিত করবে।’

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন, ইসলামিক কোঅপারেশন ইয়ুথ ফোরামের (আইসিওয়াইএফ) সভাপতি তাহা আয়হান এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. আখতার হোসেন বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বঙ্গবন্ধুর আদর্শ থেকে তরুণদের শিক্ষা নিতে বললেন রাষ্ট্রপতি

আপডেট সময় ০৮:৪৮:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ২০২১