ঢাকা ০৫:২৯ অপরাহ্ন, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড়

আকাশ জাতীয় ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে দেশব্যাপী ৭৫ লাখ মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়ার টার্গেট করেছে স্বাস্থ্য অধিদপ্তর। সে অনুযায়ী সব প্রস্তুতি আগেভাগে শেষ করায় মঙ্গলবার সকাল থেকে ঢাকাসহ দেশের সব কেন্দ্রগুলোতে টিকা প্রত্যাশীদের ভীড় লেগে গেছে।

অনেক টিকাদান কেন্দ্রে আগতদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তবে অতিরিক্ত ভিড়ের কারণে স্বাস্থ্যবিধি মোটেও মানা সম্ভব হচ্ছে না।

সকাল ৯টা থেকে দেশের ৪ হাজার ৬০০ ইউনিয়ন, এক হাজার ৫৪টি পৌরসভা, সিটি করপোরেশনের ৪৪৩টি ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রে একযোগে টিকাদান চলবে। ২৫ বছরের বেশি বয়সী যারা আগেই টিকার জন্য নিবন্ধন করেছিলেন, তাদের মধ্যে থেকে ৭৫ লাখ মানুষকে টিকার প্রথম ডোজ দেওয়া হবে।

ইতোমধ্যে টিকা যারা পাবেন তাদের মোবাইলে এসএমএস পাঠিয়ে কেন্দ্র জানিয়ে দেওয়া হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, টিকাদানে যাদের বয়স ৪০ বছরের বেশি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স্ক, শারীরিক প্রতিবন্ধীদের বিশেষ বিবেচনায় আনব। তবে স্তন্যদানকারী মা ও গর্ভবতীদের আনা যাবে না। টিকা নেওয়ার সময় জাতীয় পরিচয়পত্র ও টিকা কার্ড সঙ্গে আনতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

১৬ নভেম্বর উদ্বোধন: নতুন রূপ পাচ্ছে কক্সবাজার বিমানবন্দর

প্রধানমন্ত্রীর জন্মদিনে টিকা নিতে কেন্দ্রে কেন্দ্রে ভিড়

আপডেট সময় ১২:০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১