ঢাকা ০৭:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মঙ্গলবার দেশ ছাড়বেন জামালরা

আকাশ স্পোর্টস ডেস্ক:

সাফ চ্যাম্পিয়ন্সশিপ ফুটবলে দীর্ঘ ১২ বছরের বেশি সময় ধরে শিরোপার স্বাদ পাচ্ছে না বাংলাদেশ জাতীয় ফুটবল দল। আর গত চার আসরে লাল-সবুজের প্রতিনিধিত্বকারীদের গল্পটা আরও হতাশার। এবার সব গ্লানি মুছে ফেলে আরও একবার শিরোপার দেখা পেতে চায় বাংলাদেশ দল। আর সে উদ্দেশ্যেই আগামীকাল মঙ্গলবার দেশ ছাড়বেন জামাল ভূঁইয়ারা।

সাফ চ্যাম্পিয়নশিপের ১৩তম আসর অনুষ্ঠিত হবে মালদ্বীপে। এই প্রতিযোগিতা ১ অক্টোবর উদ্বোধন হওয়ার পর ফাইনাল ম্যাচের মাধ্যমে টুর্নামেন্ট শেষ হবে ১৬ অক্টোবর। আর দেশ ছাড়ার আগে সোমবার সংবাদ সম্মেলনে আসেন দলীয় কোচ অস্কার ব্রুজেন এবং অধিনায়ক জামাল ভূঁইয়া।

সাংবাদিকদের সামনে প্রশ্নোত্তরপর্বের এক পর্যায়ে জামাল বলেন, ‘শেষ কয়েকদিন আমরা কঠোর পরিশ্রম করেছি। খেলোয়াড়রা নিজেদের সেরাটা দিতে চায়। যাতে টুর্নামেন্ট থেকে ভালো কিছু নিয়ে আসতে পারি। এটা ভালো একটা গ্রুপ (খেলোয়াড়রা) এবং আমরা আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। আমরা ম্যাচ বাই ম্যাচ জিতে ফাইনালে যেতে চাই। আমরা সবাই আত্মবিশ্বাসী এবং আশা করি আমরা এই টুর্নামেন্ট থেকে কিছু সাফল্য নিয়ে আসতে পারব।’

নতুন কোচের অধীনে মাত্র কয়েকদিনের অনুশীলন হলো, খেলোয়াড়রা নতুন কৌশলে মানিয়ে নিতে পারবেন কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘একদিনে কোনো কিচুই হয় না, একটা প্রক্রিয়া আছে। কোচ প্রথম দিন যোগ দিয়েই বলেছেন কিভাবে দলকে খেলাতে চান। তিনি সবকিছু পরিষ্কার করে দিয়েছেন। যে ফরমেশন দিয়েছেন, সেভাবে লিগে বেশিরভাগ দলই খেলে থাকে। তা মানিয়ে নিচ্ছি। আমরা কোচের অধীনে নতুন ফরমেশনে ধাতস্ত হওয়ার চেষ্টা করছি।’

প্রসঙ্গত, এবারের সাফে টুর্নামেন্টে কোনো গ্রুপ পর্ব থাকছে না। পাঁচ দলের এ টুর্নামেন্টে সবাই সবার সঙ্গে একটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল যাবে ফাইনালে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। র‌্যাঙ্কিংয়ে শ্রীলঙ্কার চেয়ে এগিয়ে থাকা লাল-সবুজের দল জয় দিয়ে মিশন শুরু করতে আশাবাদী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দিরাইয়ে মেয়েদের ফুটবল ম্যাচ বন্ধের প্রতিবাদে সোচ্চার মহিলা ক্রীড়া

চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই মঙ্গলবার দেশ ছাড়বেন জামালরা

আপডেট সময় ০৬:৩৪:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১