ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফেরা হবে বিপর্যয়কর!

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আমেরিকার হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক কর্মকর্তা ব্রায়ান মারফি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প যদি আবার আমেরিকার প্রেসিডেন্ট হন এবং হোয়াইট হাউসে ফিরে আসেন তাহলে তা হবে মার্কিন গোয়েন্দা সম্প্রদায়ের জন্য খুবই বিপর্যয়কর।

রবিবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ব্রায়ান মারফি।

২০২৪ সালে আমেরিকায় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সে নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প রিপাবলিকান দল থেকে আবার প্রার্থী হতে চাইছেন।
তথ্য বিনিময়ের ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্প বড় হুমকি বলে উল্লেখ করেন হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের সাবেক এ কর্মকর্তা।

তিনি বলেন, ট্রাম্পের ভূমিকার কারণে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয় এবং দেশে মেরুকরণ সৃষ্টি হয়। ট্রাম্পের আমলে সবচেয়ে মারাত্মকভাবে দেশে রাজনৈতিক মেরুকরণ তৈরি হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প যখন ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ব্যাপারে চূড়ান্ত অঙ্গীকার ব্যক্ত করেছেন তখন এসব কথা বললেন মারফি।

শুক্রবার দেয়া এক সাক্ষাতকারে ট্রাম্প বলেছেন, শুধুমাত্র ডাক্তারের নিষেধাজ্ঞার কারণে তিনি নির্বাচন থেকে বিরত থাকতে পারেন; এছাড়া কোনো কিছু থাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা থেকে বিরত রাখতে পারবে না।

গত নির্বাচনকে আমেরিকার ইতিহাসে সবচেয়ে বাজে নির্বাচন বলে মন্তব্য করেন ট্রাম্প এবং জো বাইডেনের পক্ষে ওয়াশিংটনের কর্মকর্তারা কারচুপি করেছেন বলে অভিযোগ করে আসছেন ট্রাম্প।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের ফেরা হবে বিপর্যয়কর!

আপডেট সময় ০৫:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৭ সেপ্টেম্বর ২০২১