ঢাকা ১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত ওমানে একসঙ্গে বাংলাদেশি ৪ ভাইয়ের লাশ উদ্ধার এসএসসি জানুয়ারিতে এইচএসসি এপ্রিলে করার পক্ষে মত গুলি করে ১৯ লাখ টাকা ছিনতাই: ‎জামায়াত এমপির ভাগ্নে কারাগারে এক মাস বয়সি শিশুকে টিকার পরিবর্তে দেওয়া হলো জলাতঙ্কের ভ্যাকসিন এক চোখের দৃষ্টি হারিয়েছেন ইমরান খান পারমাণবিক সুরক্ষা শুধু প্রযুক্তিগত বিষয় নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে সম্পৃক্ত: প্রতিরক্ষা উপদেষ্টা সংকট কাটলে টিকার বিষয়ে তদন্তের সিদ্ধান্ত নেবে মন্ত্রণালয়: স্বাস্থ্যমন্ত্রী ফিলিপাইনের সিনেটে গোলাগুলি, সিনেটরকে গ্রেপ্তারের চেষ্টা প্রতিবন্ধীদের অধিকার সুরক্ষা ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ অভিবাসী ১৪ দিনের রিমান্ডে

আকাশ জাতীয় ডেস্ক: 

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ জন অভিবাসীকে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। দেশটিতে অবৈধভাবে গার্মেন্টস কারখানা পরিচালনা ও শ্রমিক খাটানোর অভিযোগে বাংলাদেশি, মিয়ানমার, ইন্দোনেশিয়ান নাগরিকসহ মোট ৪৫ জন অভিবাসী কর্মীকে গ্রেফতার করে ১৪ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। এর মধ্যে কারখানার মালিক ৪৫ বছর বয়সী এক বাংলাদেশি রয়েছেন; তবে তার বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি। আটক ৪৫ জনের মধ্যে কতজন বাংলাদেশি রয়েছেন তাও জানা যায়নি।

দুপুরে অভিবাসন বিভাগের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। দেশটির অভিবাসন পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের (এমএসিসি) যৌথ অভিযানে সেলেঙ্গরের আমপাং এলাকা থেকে মালামাল ও যন্ত্রপাতিসহ তাদের আটক করা হয়। এ সময় অবৈধ কারখানা স্থাপনে সহযোগিতার অভিযোগে স্থানীয় মালয়েশিয়ান এক নারীর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে পুলিশ। কারণ তিনিও এ কারখানার সহযোগী পরিচালক ছিলেন। আটক অভিবাসীদের বয়স ১৭ থেকে ৫৫ বছর।

আটক সব আসামিকে দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ এর ৫ম ধারার ২ উপধারায় অভিযোগ গঠন করে ১৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। এদিকে ওই মালয়েশিয়ান নারী অবৈধ শ্রমিক নিয়োগ দেওয়ায় ১৯৫৯/৬৩ ধারা এবং মানি লন্ডারিংসহ অন্যান্য অপরাধের জন্য ২০০১ এর ৬১৩ ধারায় অভিযোগ গঠন করেছে পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৪৫ অভিবাসী ১৪ দিনের রিমান্ডে

আপডেট সময় ০৬:০৩:০৯ অপরাহ্ন, রবিবার, ২৬ সেপ্টেম্বর ২০২১