ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা নিহত

আকাশ জাতীয় ডেস্ক:

রংপুরের মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানার বাহার কাছনা এলাকায় মাদক মামলার আসামিকে ধরতে গিয়ে আসামির ছুরিকাঘাতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলাম নিহত হয়েছেন। প্রথমে গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শনিবার সাড়ে ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মাদক ব্যবসায়ী পলাশকে গ্রেফতার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন হারাগাছ থানার ওসি শওকত হোসেন।

পুলিশ জানায়, শুক্রবার রাতে হারাগাছ থানার এএসআই পিয়ারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ নগরীর বাহার কাছনা এলাকায় মাদক ব্যবসায়ী পলাশকে ১৫১ পিস ইয়াবা ও গাঁজাসহ আটক করে পুলিশ। এ সময় আসামি পলাশ পুলিশ কর্মকর্তা এএসআই পিয়ারুলকে ছুরি দিয়ে গুরুতর আহত করে। তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। নিহত পুলিশ কর্মকর্তা কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দন ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকায় চন্দ্রেরপাড় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু মিয়ার পুত্র। নিহত পিয়ারুলের স্ত্রীসহ দুই ছেলে রয়েছে।

হারাগাছ থানা ওসি শওকত হোসেন জানান, এ ঘটনায় হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে। দুটি মামলার বাদি পুলিশ। ময়নাতদন্ত শেষে পরিবারের নিকট লাশ হস্তান্তরে বিষয়টি প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ কর্মকর্তা নিহত

আপডেট সময় ০৫:২২:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১