ঢাকা ১০:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

উচ্চ স্বরে ‘ওয়াজ’ বাজিয়ে স্ত্রীর শরীরে আগুন দিলেন ইমাম!

আকাশ জাতীয় ডেস্ক:

যৌতুক না পেয়ে গভীর রাতে সাউন্ডবক্সে উচ্চস্বরে ওয়াজ বাজিয়ে স্ত্রীর শরীরে কেরোসিন ঢেলে পুড়িয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে শরিফ মাহমুদ নামে এক ইমামের বিরুদ্ধে।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাত ৩টার দিকে শ্রীপুর উপজেলার নতুনবাজারের আনছার রোড এলাকার বয়রাসালায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে গাইবান্ধা থেকে অ্যাম্বুলেন্স নিয়ে মেয়েকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করান বাবা। বর্তমানে তিনি হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন।

এ ঘটনায় বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে গাজীপুরের শ্রীপুর থানায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগীর পরিবার জানায়, দুই বছর আগে গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় এলাকায় মাওলানা শরিফ মাহমুদের সঙ্গে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শ্রীপুরে যান শরিফ। সেখানে স্থানীয় ইয়াকুব আলী জামে মসজিদে ইমামতি শুরু করেন তিনি। কিন্তু আর্থিক দৈন্যদশা ও পরকীয়ায় জড়িয়ে শরিফ কিছুদিন ধরে স্ত্রীকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিলেন।

১৮ সেপ্টেম্বর রাতে স্ত্রীর কাছে এক লাখ টাকা যৌতুক দাবি করেন শরিফ। এ সময় টাকা দিতে অস্বীকৃতি জানিয়ে পরকীয়ার ঘটনা বলায় স্ত্রীকে তিনি মারধর শুরু করেন। এরপর রাত ৩টার দিকে উচ্চস্বরে সাউন্ডবক্সে ওয়াজ বাজিয়ে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়া হয় বলে অভিযোগ তরুণীর পরিবারের।

ভুক্তভোগী তরুণী বলেন, অন্য মেয়েদের সঙ্গে কথা বলতেন স্বামী। সেগুলো আমি সহ্য করতে পারিনি। অনেক মারধর করছে ওই রাতে। সেদিন খাটে শুইতেও দেয়নি। পরে মেঝেতে ঘুমাই। হুট করে ঘুম থেকে উঠে দেখি দাউদাউ করে আগুন জ্বলছে আর ওয়াজ বাজছে।

এ ব্যাপারে গাজীপুরের শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

উচ্চ স্বরে ‘ওয়াজ’ বাজিয়ে স্ত্রীর শরীরে আগুন দিলেন ইমাম!

আপডেট সময় ১২:১৪:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ সেপ্টেম্বর ২০২১