ঢাকা ১০:৩৪ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

আকাশ জাতীয় ডেস্ক:

বিয়ের দাবিতে ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক প্রেমিকা। প্রেমের টানে ওই প্রেমিকা বরিশাল থেকে বোয়ালমারীতে এসে প্রেমিকের গ্রামের বাড়িতে অবস্থান করছেন।

জানা গেছে, বোয়ালমারীর চতুল ইউনিয়নের শুকদেবনগর গ্রামের জবেদ মোল্লার ছেলে মো. হুমায়ুন মোল্লা (২৮) ঢাকার একটি পোশাক কারখানায় কাজ করেন। ওই কারখানায় কাজ করেন বরিশালের বানারীপাড়া উপজেলার বড়করপাকর গ্রামের হাবিব হাওলাদারের মেয়ে তানিয়া খানম (২৩)। একই কারখানায় কাজ করার সুবাদে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত আড়াই বছর ধরে তারা স্বামী-স্ত্রী পরিচয়ে এক সঙ্গে থাকতেন। একপর্যায়ে কোনো কিছু না বলে হুমায়ুন সেখান থেকে পালিয়ে যান।

পরে উপায়ন্তর না দেখে তানিয়া গত ২১ সেপ্টেম্বর হুমায়ুনের বোয়ালমারীর বাড়িতে এসে বিয়ের দাবিতে অনশন করছেন। এদিকে হুমায়ুনের স্বজনরা মেয়েটিকে ভয়-ভীতি দেখিয়ে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এ ব্যাপারে চতুল ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য অলিয়ার রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গত মঙ্গলবার মেয়েটি হুমায়ুনের বাড়ি এসে উঠেছেন। তাদের মধ্যে সম্পর্ক ছিল বলে শুনেছি। তবে হুমায়ুন এ মুহূর্তে পলাতক রয়েছে।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম জানান, বিষয়টি আমার জানা নেই। স্থানীয় ইউপি চেয়ারম্যান যদি বিষয়টির মীমাংসা করতে পারেন তো ভালো। এছাড়া আইনগত সহায়তা চাইলে তা দেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

আপডেট সময় ০৯:৫০:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১