ঢাকা ০৯:২১ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

মেসিহীন পিএসজির জয়ের নায়ক আশরাফ হাকিমি

আকাশ স্পোর্টস ডেস্ক:

চোটের কারণে খেলতে পারেননি দলের সেরা তারকা লিওনেল মেসি। তবে ঠিকই জয়রথে পিএসজি।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে বুধবার রাতের ম্যাচে মেসকে হারিয়ে লিগে টানা সপ্তম জয় তুলে নিয়েছে ফরাসি জায়ান্টরা। তবে পিএসজির ২-১ গোলের নাটকীয় জয়ে জোড়া গোল করে নায়ক বনে যান আশরাফ হাকিমি।

মেসে মাঠে ম্যাচের শুরুটা দুর্দান্ত ছিল পিএসজির। পঞ্চম মিনিটে গোল করে দলকে এগিয়ে দেন মরক্কোর তারকা আশরাফ হাকিমি। তবে ম্যাচের ৩৯তম মিনিটে মেসকে সমতায় ফেরান কিকি কোওয়াতে। সমতায় থেকেই বিরতিতে যায় দুদল।

বিরতির পর একের পর এক আক্রমণ করতে থাকেন নেইমার-এমবাপ্পে-ইকার্দিরা। তবে কেউই পিএসজিকে গোল এনে দিতে পারছিলেন না। ৯০ মিনিট শেষ হওয়ার পর অতিরিক্ত ৫ মিনিট দেওয়া হয়।

মেসের ডিলান ব্রন যোগ করা সময়ে লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এই সুযোগ কাজে লাগিয়ে একেবারে শেষদিকে আবারো পিএসজির ত্রাতা হিসেবে আবির্ভূত হন হাকিমি। শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে গোল করে পিএসজিকে নাটকীয় জয় এনে দেন হাকিমি।

এই জয়ের ফলে ৭ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে পিএসজি। অন্যদিকে, ৭ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার সবার নিচে মেস।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কত সম্পদের মালিক ছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর?

মেসিহীন পিএসজির জয়ের নায়ক আশরাফ হাকিমি

আপডেট সময় ০৬:৫১:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর ২০২১