ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশনের উদ্বোধনী সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) নিউইয়র্কের স্থানীয় সময় সকালে জাতিসংঘ সদরদপ্তরে উদ্বোধনী পর্বে অংশ নেন তিনি।

সারা বিশ্বের রাষ্ট্র ও সরকারপ্রধানদের অংশগ্রহণে সাধারণ পরিষদের অধিবেশন ২১ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বক্তব্য রাখবেন ২৪ সেপ্টেম্বর।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে জাতিসংঘে বাংলায় তাঁর ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন এবং তাঁর পদাঙ্ক অনুসরণ করে প্রধানমন্ত্রী বিগত বছরের মতো এবারও বাংলায় ভাষণ দেবেন।

জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের অধিবেশন গত ১৪ সেপ্টেম্বর শুরু হয়েছে। সেদিন মালদ্বীপের আবদুল্লা শহীদ অধিবেশনের সভাপতি হিসেবে শপথগ্রহণ করেন এবং অধিবেশন উদ্বোধন করেন।

বিশ্বব্যাপী মহামারির কারণে সাধারণ পরিষদ অধিবেশনে অনুমোদিত প্রতিনিধিদলের আকার ছোট করা হয়েছে। জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে সদর দপ্তরে ভ্রমণের পরিবর্তে পূর্বে ধারণকৃত বিবৃতি প্রদানে উৎসাহিত করা হয়। ১০০টিরও বেশি রাষ্ট্র ও সরকারপ্রধান সশরীরে অধিবেশনে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনে যোগ দিতে রোববার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে নিউইয়র্কে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর আগে শুক্রবার সকালে ঢাকা থেকে রওনা দিয়ে ফিনল্যান্ড হয়ে নিউইর্য়ক আসেন প্রধানমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী

আপডেট সময় ১০:২৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ সেপ্টেম্বর ২০২১