ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

দলের ভালোর জন্যই মেসিকে উঠিয়ে নেয়া হয়েছে: পচেত্তিনো

আকাশ স্পোর্টস ডেস্ক:

ফরাসি লিগে গতকাল প্রথমবারের মতো পিএসজির হয়ে শুরুর একাদশের ফুটবলার হয়ে মাঠে নামেন লিওনেল মেসি। ম্যাচজুড়ে লিওঁর বিপক্ষে দুর্দান্ত খেলে গেলেও শেষ মুহূর্তে তাকে তুলে নেওয়ায় সমর্থকরা সমালোচনার ঝড় বইয়ে দিয়েছে।

খেলতে নেমে প্রধমার্ধে অসাধারণ শুরু করেন মেসি। দুর্দান্ত একটি ফ্রি-কিকও করেন আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। গোলপোস্টের বারে না লাগতে হতে পারতো পিএসজির হয়ে মেসির প্রথম গোল। তবে বিরতির পর তার খেলায় গতি কমে যায়। ৭৬তম মিনিটে ১-১ ড্রয়ে থাকাকালীন কোচ মাওরিসিও পচেত্তিনো আশ্রাফ হাকিমিকে মেসির বদলি হিসেবে মাঠে নামায়। সে মুহূর্তে আর্জেন্টাইন এ ফরোয়ার্ডের অঙ্গভঙ্গিতে বুঝা গিয়েছে খানিকটা অস্বস্তি নিয়েই মাঠ ছেড়েছেন তিনি।

বিশ্বসেরা ফুটবলারকে মাঠ থেকে তুলে নেয়ায় পিএসজি কোচের সমালোচনা করেছেন অনেকেই। তবে ম্যাচ শেষে পচেত্তিনো জানান দলের ভালোর জন্য মেসিকে উঠিয়ে নেয়া হয়েছে। তাছাড়া অস্বস্তিতে নয় বরং ভালো রয়েছেন মেসি বলে দাবি করেন আর্জেন্টাইন এ কোচ।

তিনি বলেন, ‘সবাই জানে যে আমাদের ৩৫ জনের স্কোয়াডে দুর্দান্ত সব ফুটবলার আছে। তন্মধ্যে মাত্র ১১ জন একসঙ্গে খেলতে পারে। এর বেশি খেলানো সম্ভব নয়। মাঠের সিদ্ধান্তগুলো নেওয়া হয় দল ও প্রতিটি খেলোয়াড়ের ভালোর জন্যই। ’

মেসি অসন্তুষ্ট নয় বরং ভালো আছে দাবি করে পচেত্তিনো বলেন, ‘আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সে (মেসি) কেমন বোধ করছে। সে বলল, ঠিকঠাক আছে। এটিই ছিল আমাদের কথোপকথন। ’

রোববার রাতের ম্যাচটিতে লিওঁর বিপক্ষে লম্বা সময় পিছিয়ে থাকার পর শেষমুহূর্তে ২-১ ব্যবধানের কষ্টার্জিত জয় পেয়েছে মেসি-নেইমাররা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দলের ভালোর জন্যই মেসিকে উঠিয়ে নেয়া হয়েছে: পচেত্তিনো

আপডেট সময় ০৬:৪৩:৫৬ অপরাহ্ন, সোমবার, ২০ সেপ্টেম্বর ২০২১