ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নারীর নিরাপত্তার দায়িত্ব সব দলকে নিতে হবে : জাইমা রহমান ঢাকায় প্রচারে তারেক রহমান, এলাকার সন্তান হিসেবে চাইলেন ভোট যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি, শুল্ক আরও কমার আশা বাণিজ্য উপদেষ্টার ঢাকায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে সরকার রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপ শুরু নিউজিল্যান্ডের আমির হামজা হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বন্দরে ধর্মঘট ইস্যুতে হার্ডলাইনে যাচ্ছে সরকার: নৌ উপদেষ্টা জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি করলেন আবদুল আউয়াল মিন্টু নির্বাচনে ভোট কারচুপির কোনো শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

৪৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ প্রার্থীরা জয়ী

আকাশ জাতীয় ডেস্ক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের কারণে স্থগিত প্রথম ধাপের ১৬১টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ মনোনীত ৪৩ জন চেয়ারম্যান পদপ্রার্থী। বিএনপি ইউপি নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ায় এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে।

এদিকে সোমবার (২০ সেপ্টেম্বর) এসব ইউপিতে ভোটগ্রহণের দিন ঠিক রয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হওয়া এলাকাগুলোর মধ্যে বাগেরহাট, চট্টগ্রাম ও খুলনায় ৪৩টি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী রয়েছেন। এর মধ্যে বাগেরহাটের ৬৬টি ইউপির মধ্যে ৩৮টিতে আওয়ামী লীগের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন না। অন্যগুলোতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা ভোটে লড়ছেন। বাগেরহাটের বাইরে চট্টগ্রামের সন্দ্বীপে ৪টি এবং খুলনার ১টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার দেশের ৬টি জেলার ২৩টি উপজেলার ১৬১টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। ১৬৭টি ইউপির ভোট স্থগিত হলেও চেয়ারম্যান পদে প্রার্থীদের মৃত্যুজনিত কারণে পাঁচটি এবং বৈরী আবহাওয়ার কারণে কক্সবাজারের সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভোট এ মুহূর্তে অনুষ্ঠিত হবে না বলে জানা গেছে।

প্রায় সাড়ে চার হাজার ইউপিতে কয়েক ধাপে ভোটগ্রহণ হবে। গত ৩ মার্চ প্রথম ধাপে ৩৭১টি ইউপির ভোটের তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরে করোনা পরিস্থিতির কারণে ভোট স্থগিত করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

নারীর নিরাপত্তার দায়িত্ব সব দলকে নিতে হবে : জাইমা রহমান

৪৩ ইউপিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগ প্রার্থীরা জয়ী

আপডেট সময় ০১:৪৫:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১