ঢাকা ১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ৩০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারের কাঁধে শেখ হাসিনার ভূত চেপেছে: মামুনুল হক খোলা চিঠিতে ‘বিদায়ের বার্তা’ দিলেন মানবাধিকার কমিশনের সব সদস্য পুলিশ কমিশন গঠনের পরিকল্পনা করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী কারাগার থেকেই বার কাউন্সিল নির্বাচনে অংশ নিতে চান ব্যারিস্টার সুমন সংসদীয় সার্বভৌমত্বের নামে ‘সংসদীয় স্বৈরতন্ত্র’ কায়েম হচ্ছে: সারোয়ার তুষার টিকার অর্থ আত্মসাতের অভিযোগে দুদকে ড. ইউনূসের বিরুদ্ধে আবেদন পহেলা বৈশাখ আমাদের আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক : প্রধানমন্ত্রী গণভোটের রায় মেনে নিন, না হলে করুণ পরিণতি হবে: গোলাম পরওয়ার আগামী শিক্ষাবর্ষে ৪র্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক: ক্রীড়া প্রতিমন্ত্রী দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা ও বোঝাপড়া জোরদার হচ্ছে : ভারতীয় হাইকমিশনার

প্রেমিকার বিয়ের পরদিন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে প্রেমিকার অন্যত্র বিয়ে হওয়ার পরদিন আরিফ হাওলাদার (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টায় উপজেলার আড়িয়ল গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি ওই গ্রামের আলী আহম্মেদ হাওলাদারের ছেলে। আরিফ হাওলাদারের চাচাতো ভাই বাবুল টঙ্গীবাড়ী থানায় লিখিত অভিযোগ করলে আড়িয়াল গ্রামের আলী আহম্মেদ হাওলাদারের ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেন টঙ্গীবাড়ী থানার এসআই টুটুল।

স্থানীয় বাসিন্দা অনিক জানান, কুমিল্লা জেলার একটি মেয়ের সঙ্গে আরিফ হাওলাদারের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। মেয়েটির পরিবার শুক্রবার অন্যত্র মেয়েটিকে বিয়ে দিয়ে দেন। এতে মানসিকভাবে ভেঙে পড়েন আরিফ। আরিফ ওই মেয়েটিকে অনেক ভালোবাসতেন। প্রেমিকাকে কাছে না পাওয়ার বেদনায় তিনি আত্মহত্যা করেছেন বলে জানান তারা।

এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মাহাবুব আলম সুমন জানান, আত্মহত্যার সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তদন্তসাপেক্ষে আত্মহত্যার সঠিক তথ্য জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

১২ এপ্রিল পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ৩৬.৫ শতাংশ বৃদ্ধি

প্রেমিকার বিয়ের পরদিন যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় ১১:৪১:০৩ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১