ঢাকা ০৬:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আবারও আইসিইউতে পেলে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলেকে ফের হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এক সপ্তাহ আগেই তাকে বাড়ি নেওয়া হয়েছিল।

তবে শুক্রবার তাকে ফের ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয়েছে।
এর আগে চলতি মাসের শুরুতে পেলের কোলন টিউমার অস্ত্রোপচার করা হয়েছিল। এরপর সাতদিন আগে তাকে হাসাপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছিল। শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতালের আইসিইউ কেন্দ্রে ভর্তি করা হয়।

অবশ্য তিনবারের এই বিশ্বকাপজয়ী এই তারকার অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে তার মেয়ে। সবাইকে আশ্বস্ত করে পেলের মেয়ে কেলি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে পোস্ট দিয়েছেন। পেলের সঙ্গে তোলা ছবি আপলোড করে তিনি লিখেছেন, ‘বিশ্বব্যাপী অনেকেই আমার বাবার অসুস্থতা নিয়ে দুশ্চিন্তায় আছেন। তাদের আর অস্থিরতার মধ্যে রাখতে চাই না। তিনি স্বাভাবিক আছেন। স্বাভাবিকভাবেই সেরে উঠছেন। ’

ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জয়ের পাশাপাশি দেশটির হয়ে ৯২ ম্যাচ খেলে ৭৭টি গোল করেছেন তিনি। যা ব্রাজিলের হয়ে করা যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আবারও আইসিইউতে পেলে

আপডেট সময় ০৭:০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৮ সেপ্টেম্বর ২০২১