ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ কাগজপত্র থাকলে সৌদিতে রোহিঙ্গাদের বাংলাদেশি পাসপোর্ট দেওয়ার নির্দেশ ১৮টি দেশে কর্মী পাঠানোর চুক্তি হয়েছে: নুরুল হক পরীক্ষা ভীতি দূর করে আনন্দময় শিক্ষা নিশ্চিত করতে চায় সরকার: মাহদী আমিন বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে যাওয়ার আহ্বান জাপানি প্রধানমন্ত্রীর পাচারকৃত অর্থ ফিরিয়ে এনে জনগণকে দেওয়া হবে: তারেক রহমান

রান্নার পাতে জাম্বুরা

আকাশ নিউজ ডেস্ক:

জাম্বুরার ঠাণ্ডাই –

যা লাগবে : জাম্বুরা দুই কাপ, পানি আধা কাপ, বিটলবণ স্বাদমতো, চিনি স্বাদমতো, বরফ ইচ্ছামতো, সাদা গোলমরিচ গুঁড়া সামান্য।

যেভাবে করবেন : জাম্বুরা ছিলে ব্লেন্ডারে সব উপকরণ একসঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিতে হবে। গ্লাসে ঢেলে বরফ ও জাম্বুরা দিয়ে পরিবেশন করতে হবে।

জাম্বুরা ইলিশের রসা –

যা লাগবে : জাম্বুরার রস এক কাপ, ইলিশ মাছ ছয় টুকরা, হলুদ গুঁড়া এক চা চামচম, মরিচ গুঁড়া আধা চা চামচ, লবণ স্বাদমতো, পেঁয়াজ বাটা এক টেবিল চামচ, কাঁচামরিচ বাটা এক চা চামচ, চিনি সামান্য, তেল এক টেবিল চামচ।

যেভাবে করবেন : ইলিশ মাছ সব মসলা দিয়ে কষিয়ে রান্না করতে হবে। এক কাপ পানি দিয়ে মাছটি রান্না করতে হবে। এবার জাম্বুরার রস ও সামান্য চিনি দিয়ে তিন মিনিট ফুটিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

জাম্বুরার খোসায় মুগডাল –

যা লাগবে : মুগডাল এক কাপ, হলুদ ও মরিচ গুঁড়া আধা চা চামচ করে, আদা বাটা আধা চা চামচ, পেঁয়াজ ও রসুন কুচি পরিমাণমতো, তেল দুই টেবিল চামচ, জাম্বুরার খোসা চার টুকরা, লবণ স্বাদমতো।

যেভাবে করবেন : মুগডাল প্রথমে শুকনা তাওয়ায় ভেজে নিতে হবে। এবার ডালের সঙ্গে পরিমাণমতো পানি দিয়ে তেল, লবণ, হলুদ-মরিচ গুঁড়া আদা বাটা, রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে রান্না করতে হবে। ভালোভাবে সিদ্ধ হয়ে এলে জাম্বুরার খোসা ছোট টুকরা করে তিন-চার টুকরা দিন। এবার হালকা জ্বাল দেওয়ার পর ডাল বাগার দিয়ে নামিয়ে পরিবেশন করতে হবে।

জাম্বুরার চার্ট –

যা লাগবে : জাম্বুরা একটা, চিলিফ্লেক্স এক চা চামচ, বিটলবণ ও লবণ পরিমাণমতো, চিনি এক চা চামচ, সরিষার তেল এক টেবিল চামচ।

যেভাবে করবেন : জাম্বুরা ছিলে একটা বাটিতে নিয়ে এর মধ্যে সব উপকরণ দিয়ে হালকা হাতে মেখে সাজিয়ে পরিবেশন করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী

রান্নার পাতে জাম্বুরা

আপডেট সময় ১১:৪৮:০৭ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১