ঢাকা ০৩:০২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০ ৫০০ ও ১০০০ টাকার নোট সাময়িকভাবে বাতিলের প্রস্তাব খোকনের নতুন অর্থবছরের বাজেট জাতীয় ও আন্তর্জাতিকভাবে সমাদৃত হয়েছে : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী সাভারে এনসিপির দুই শতাধিক নেতা-কর্মীর বিএনপিতে যোগদান ডিগ্রির ব্যবসার অবসান ঘটিয়ে কর্মমুখী ও দক্ষতাভিত্তিক শিক্ষা নিশ্চিত করা হবে: ববি হাজ্জাজ প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ সারাদেশে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত ইতালির স্বপ্নে ২২ লাখ টাকা খুইয়ে লিবিয়ায় নিখোঁজ মাদারীপুরে হেমায়েত মোল্লা প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

যে তিন রেকর্ড গড়লেন রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:

ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পুনরাভিষেকে চ্যাম্পিয়নস লিগের প্রথম ম্যাচে নেমেই রেকর্ড গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো।

রাতে সুইজারল্যান্ডের ক্লাব ইয়ং বয়েজের বিপক্ষে ২-১ ব্যবধানে হারে ম্যানইউ।

রিয়াল মাদ্রিদ লিজেন্ড ইকার ক্যাাসিয়াসের রেকর্ড ছোঁয়ার রাতে গোল পেলেও দলকে জয় এনে দিতে পারলেন না রোনালদো। তবে মাঠে নেমেই হয়ে গেছে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ১৭৭টি ম্যাচ খেলার রেকর্ড।

রেকর্ডটি অবশ্য তার একার নয়। রিয়াল মাদ্রিদের কিংবদন্তি স্প্যানিশ গোলরক্ষক ইকার ক্যাসিয়াস অবসর নেয়ার আগে চ্যাম্পিয়নস লিগে খেলেছেন ১৭৭ ম্যাচ। মঙ্গলবার সেই রেকর্ড ছুঁয়েছেন রোনালদো। পরের ম্যাচেই ক্যাসিয়াসকে ছাড়িয়ে যাবেন তিনি।

এই রেকর্ডছোঁয়া ম্যাচে গোল করে আরও দুই রেকর্ডে নাম তুলেছেন তিনি। ম্যাচের ১৩ মিনিটের সময়ই স্কোরশিটে নাম তোলেন রোনালদো। যার সুবাদে চ্যাম্পিয়নস লিগে তার গোলসংখ্যা বেড়ে হয় ১৩৫টি। চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ গোলদাতার রেকর্ড আগে থেকেই তার। তবে ইয়াং বয়েজের বিপক্ষে গোলটি করার মাধ্যমে প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়নস লিগের ভিন্ন দুই আসরের প্রথম গোল করার রেকর্ড গড়েছেন রোনালদো। এর আগে ২০০৯-১০ আসরে রিয়াল মাদ্রিদের হয়ে করেছিলেন আসরের প্রথম গোল। সেদিন এফসি জুরিখকে ৫-২ গোলে হারায় রিয়াল।

এর বাইরে লিওনেল মেসির একটি রেকর্ডেও ভাগ বসিয়েছেন রোনালদো। এতদিন ধরে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ৩৬টি দলের বিপক্ষে গোলের রেকর্ড ছিলো মেসির একার। মঙ্গলবার ইয়াং বয়েজের বিপক্ষে গোল করার মাধ্যমে ৩৬টি ক্লাবের বিপক্ষে গোলের রেকর্ড গড়েন রোনালদোও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

যে তিন রেকর্ড গড়লেন রোনালদো

আপডেট সময় ০৭:১৯:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ সেপ্টেম্বর ২০২১