ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রবাসী ছেলের কাছে চাঁদা না পেয়ে ছড়িয়ে দিল মায়ের ভিডিও

আকাশ জাতীয় ডেস্ক:

সিলেটের কানাইঘাট উপজেলায় চার সন্তানের জননী পঞ্চাশোর্ধ এক নারীকে উদ্দেশ্যমূলকভাবে শ্লীলতাহানি ও তার ভিডিও ধারণ করে ছড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। প্রবাসী ছেলের কাছে চাঁদা না পেয়ে দুর্বৃত্তরা এ কাণ্ড ঘটিয়েছে।

সোমবার রাতে ওই নারী বাদী হয়ে কানাইঘাট থানায় একই বাড়ির চারজনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ও পর্নোগ্রাফি আইনে মামলা দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন- একই গ্রামের মো. আব্দুল্লাহ (৩৮), আবদুল্লাহ (২৭), জব্বার (২২), সাইদুল্লাহ (২৭)।

এসব তথ্য নিশ্চিত করে কানাইঘাট থানার ওসি তাজুল ইসলাম জানান, ওই নারী বাড়িতে একা থাকতেন। এ সুযোগে ওই নারীর ওপর ভয়ঙ্কর নির্যাতন চালায় প্রতিবেশী চার যুবক। রাতে ঘরের দরজা ভেঙে প্রবেশ করে তার শ্লীলতাহানি করে ভিডিও ধারণ করে সেই ভিডিও প্রবাসী ছেলেদের কাছে পাঠিয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে তারা। মূলত ছেলেদের কাছ থেকে টাকা নিতেই তারা এটা করেছে। তাদের ধরতে অভিযান অব্যাহত আছে।

এদিকে ওই নারীর এক আত্মীয় জানান, বিষয়টি সমাধানের জন্য একটি সালিশ বৈঠক হয়। ওই বৈঠকে ভিডিও ধারণকারীদের চার লাখ টাকা দেওয়ার ফয়সালা করে অগ্রিম এক লাখ টাকা দেওয়া হয়। গত শনিবার এ টাকা দেওয়ার কথা ছিল। টাকা না দেওয়ার এক দিন পর ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ার খবর পান তারা।

সালিশ বৈঠককারী কাউকে মামলায় আসামি করা হবে কিনা জানতে চাইলে ওসি তাজুল ইসলাম বলেন, যারা সালিশ বৈঠক করেছিলেন তারা ওই নারীর আত্মীয়। নারীর ছেলেদের অনুরোধে তারা চেষ্টা করেছিলেন টাকার বিনিময়ে ভিডিওটি উদ্ধার করার। তাই সালিশকারীদের বিরুদ্ধে নারীর কোনো অভিযোগ নেই।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রবাসী ছেলের কাছে চাঁদা না পেয়ে ছড়িয়ে দিল মায়ের ভিডিও

আপডেট সময় ০৮:৩৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর ২০২১