ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তুলে নিয়ে মুখে কাপড় বেঁধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনার দুর্গাপুরে ঘর থেকে তুলে নিয়ে অষ্টম শ্রেণির এক শিক্ষার্থীকে (১৪) ধর্ষণের অভিযোগ উঠেছে দুলাভাই মুলকাস উদ্দিনের (৩৫) বিরুদ্ধে। এ ব্যাপারে রবিবার রাতে দূর্গাপুর থানায় মামলা করেছেন ভুক্তভোগী কিশোরীর ভাই।

এর আগে শনিবার রাতে উপজেলার সদর ইউনিয়নের কোনাফান্দা গ্রাম থেকে আহত অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা। পরে রবিবার পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করে দুর্গাপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত চার বছর আগে মা ও গত ছয় মাস আগে বাবার মৃত্যুর পর একমাত্র ভাইয়ের সাথেই উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় বাস করে আসছিলো ওই কিশোরী। ভাই পেশায় অটোরিকশা চালক। বোনকে স্থানীয় একটি বিদ্যালয়ে পড়ায়। কিন্তু অটো চালানোর জন্য বেশিরভাগ সময় বোন বাড়িতে একা থাকে। এদিকে প্রায়ই কিশোরীদের বাড়িতে আসা যাওয়া করতো খালাতো বোনের জামাই মুলকাস।

শনিবার দিবাগত রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে ঘরের দরজায় কড়া নাড়েন তিনি। কিশোরী তার ভাই এসেছে ভেবে দরজা খুলে দেয়। দরজা খুলতেই মুখে কাপড় বেঁধে কিছুটা দূরে পাহাড়ি ঝরনার পাশে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ওই কিশোরীর চিৎকার শুনে কয়েকজন কৃষক ছুটে আসলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় ধর্ষক মুলকাস। পরে ওই কিশোরীকে উদ্ধার করে বাড়ি নিয়ে আসেন কৃষকরা।

স্থানীয়রা আরো জানান, বাবা-মা হারা এতিম দুই ভাইবোন অনেক কষ্ট করে কোনো রকম খেয়ে না খেয়ে বেঁচে আছে। একমাত্র অটোচালক ভাইয়ের আয়েই চলে তাদের সংসার। এরপরেও স্থানীয় কিছু ব্যক্তির সব সময় কুনজর পরিবারটির দিকে।

ভুক্তভোগী কিশোরী জানান, রাতে কে যেন আমার দরজায় ডাকাডাকি করতেছিল, আমি ভাই আসছে ভেবে ঘুম ঘুম চোখে দরজা খুলছি। অন্ধকারের মধ্যে তেমন কিছু দেখতে পারিনি, তার আগেই একটা কাপড় দিয়ে আমার মুখ বেঁধে আমাকে জঙ্গলে নিয়ে গেছে।

বিষয়টি নিশ্চিত করে দুর্গাপুর থানার ওসি শাহ আলম জানান, আমরা কিশোরীকে উদ্ধার করে চিকিৎসা ও মেডিকেল পরীক্ষার জন্য নেত্রকোনায় প্রেরণ করেছি। একটি মামলা দায়ের হয়েছে। আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমর্থকদের ভালোবাসায় সিক্ত রোনালদোর গোল, জয় পেল আল নাসর

তুলে নিয়ে মুখে কাপড় বেঁধে শ্যালিকাকে ধর্ষণের অভিযোগ

আপডেট সময় ০৮:০১:১২ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১