ঢাকা ১২:০৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

লিভারপুলের বড় জয়ে সালাহর শততম গোল

আকাশ স্পোর্টস ডেস্ক:

ইংলিশ প্রিমিয়ার লিগে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন মিসরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। লিগে ৯৯ গোল নিয়ে খেলতে নেমেছিলেন সালাহ।

তারপর এলান্ড রোডে প্রথম গোলটি করেই লিগের ইতিহাসে ৩০তম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

তবে ৩০ জনের মধ্যে সালাহর (১৬২ ম্যাচ) চেয়ে কম সময়ে ১০০ গোল করতে পেরেছেন শুধু চারজন-অ্যালান শিয়ারার (১২৪ ম্যাচ), হ্যারি কেইন (১৪১), সার্জিও আগুয়েরো (১৪৭) ও থিয়েরি অঁরি (১৬০ ম্যাচ)।

রোববার রাতে লিডস ইউনাইটেডের বিপক্ষে ০-৩ গোলে জিতেছে লিভারপুল। ম্যাচে গোলের দেখা পেলেন মোহামেদ সালাহ, সাদিও মানে ও ফাবিনিয়োও।

প্রতিপক্ষের মাঠে ২০ মিনিটে তার গোলেই এগিয়ে যায় লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে ২০৭ ম্যাচে এটা সালাহর ১২৮ নম্বর গোল। এরপর ৫০ মিনিটে ব্যবধান বাড়ান ফাবিনিও। সাদিও মানের গোলটা ম্যাচের যোগ হওয়া সময়ে।

ম্যাচে ৫৬ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন্য মোট ৩০টি শট নেয় ইয়ুর্গেন ক্লপের দল, যার ৯টি লক্ষ্যে। লিডসের ৯ শটের ৪টি লক্ষ্যে ছিল।

এ জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট হলো লিভারপুলের। সমান ম্যাচে সমান পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিরও। এই তিন দলের চেয়ে ১ পয়েন্ট কম সমান ম্যাচ খেলা ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লিভারপুলের বড় জয়ে সালাহর শততম গোল

আপডেট সময় ০৬:৫৮:২২ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১