ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

সরকার চায় শিক্ষার্থীরা নিরাপদ থাকুক- এমন মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে শিক্ষা প্রতিষ্ঠান আবারও বন্ধ করে দেয়া হবে।

শুক্রবার সকালে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে ২০২০-২০২১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিডিএস কোর্সের সরকারি ও বেসরকারি ডেন্টাল কলেজ এবং ডেন্টাল ইউনিটের ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এ কথা বলেন মন্ত্রী।

করোনার সংক্রমণ শুরুর পর থেকে গতবছর মার্চ থেকে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। প্রায় দেড় বছর বন্ধ থাকার পর রবিবার থেকে খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। সংক্রমণ কমে আসায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে সংক্রমণ যদি আশঙ্কাজনক হারে বাড়ে তাহলে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করার ব্যবস্থা নেবে শিক্ষা মন্ত্রণালয়। আর আমরাও সেভাবেই পরামর্শ দেব। যদি শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পরে আমাদের ছেলে-মেয়েরা সংক্রমিত হয়, তাহলে অবশ্যই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে।

তিনি বলেন, অনেক দেশেই শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিয়ে আবার বন্ধ করে দেয়া হয়েছে। আমরাও সেই নীতি অবলম্বন করব। আমাদের ছেলে-মেয়েদের নিরাপদ ও সুরক্ষিত রাখতে চাই।

এবার সরকারি ডেন্টাল কলেজ ও ডেন্টাল ইউনিটে ৫৪৫টি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার জন্য ৫৩ হাজার ৪ জন আবেদন করেছেন। সে হিসাবে এবারের পরীক্ষায় প্রতি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯৭ শিক্ষার্থী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান ফের বন্ধ: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় ০১:২৮:১৪ অপরাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১