ঢাকা ০৪:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন নিয়মে পুলিশ সদস্য নিয়োগে আরও যোগ্য লোক আসবে: আইজিপি

আকাশ জাতীয় ডেস্ক:

নতুন নিয়মে পুলিশের এসআই, সার্জেন্ট ও কনস্টেবল নিয়োগের মাধ্যমে মেধা ও শারীরিক সক্ষমতার ক্ষেত্রে আরও যোগ্য লোক বাহিনীতে আসবে বলে মন্তব্য করেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ।

তিনি বলেন, ‘পার্শ্ববর্তী দেশ এবং উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে পুলিশের নিয়োগে নতুন নীতিমালা প্রণয়ন করা হয়েছে।’

বৃহস্পতিবার রাতে ঢাকার একটি অভিজাত হোটেলে টেলিটক বাংলাদেশ লিমিটেডের সঙ্গে বাংলাদেশ পুলিশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। পুলিশে নিয়োগ প্রক্রিয়া ডিজিটালাইজেশনের অংশ হিসেবে টেলিটকের সঙ্গে এই চুক্তি হয় বাংলাদেশ পুলিশের।

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রীর প্রজ্ঞাময় নেতৃত্ব, দুর্দান্ত সাহসের ফলে বাংলাদেশ ২০৪১ সালে উন্নত দেশে পরিণত হবে। প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় আমরা ২০৪১ সালের উন্নত দেশের উপযোগী পুলিশ গড়তে কাজ করছি। আমরা বাংলাদেশ পুলিশের উন্নয়নে ২০ বছর মেয়াদি প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়নের কাজ শুরু করেছি।’

তিনি নতুন নিয়োগ নীতিমালা অনুমোদন করায় স্বরাষ্ট্রমন্ত্রী, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আপনারা নতুন সেবার দ্বার উন্মোচন করলেন। এর ফলে দেশের ১৮ কোটি মানুষ উপকৃত হবেন।’

জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন বলেন, ‘নতুন নিয়মে কনস্টেবল নিয়োগ প্রক্রিয়াকে বর্তমান আইজিপির ‘ব্রেইন চাইল্ড’। এর ফলে আমরা শারীরিকভাবে অধিক সক্ষম, যোগ্য ও সৎ পুলিশ সদস্যের উন্নত সেবা পাবো।’

বাংলাদেশ পুলিশের ডিআইজি (এইচআরএম) আবু হাসান মোহাম্মদ তারিক এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন নিজ নিজ সংস্থার পক্ষে সই করেন।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন ও বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি (এইচআরএম) মো. মাজহারুল ইসলাম।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব মো. আফজাল হোসেন বলেন, বাংলাদেশ পুলিশ বিগত এক দশকে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপক উন্নতি সাধন করেছে, বর্তমান আইজিপি মহোদয়ের নেতৃত্বে তা সর্বোত্তম অবস্থায় রয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০৪১ সালে উন্নত বাংলাদেশ গঠনেও পুলিশের প্রভূত ভূমিকা থাকবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই।

স্বাগত বক্তব্যে টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. সাহাব উদ্দিন বলেন, বাংলাদেশ পুলিশ আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অভাবনীয় সাফল্যের পাশাপাশি প্রযুক্তি ক্ষেত্রে অনেক বেশি সক্ষমতা অর্জন করেছে। বাংলাদেশ পুলিশে বিভিন্ন পর্যায়ে নিয়োগের ক্ষেত্রে ডিজিটালাইজেশনের মাধ্যমে এক যুগান্তকারী অধ্যায়ের সূচনা হলো।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নতুন নিয়মে পুলিশ সদস্য নিয়োগে আরও যোগ্য লোক আসবে: আইজিপি

আপডেট সময় ১১:৫৯:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ সেপ্টেম্বর ২০২১