ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘আফগানিস্তান ইস্যুতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব’

আকাশ জাতীয় ডেস্ক:

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, আফগানিস্তান ইস্যুতে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব। আফগানিস্তান পরিস্থিতি আমরা এখনও পর্যবেক্ষণ করছি।

বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ড. মোমেন বলেন, আফগান পরিস্থিতি এখনও আমরা পর্যবেক্ষণ করছি। দেশটির সরকারের অবস্থান, নীতি দেখে আমরা স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব। ভারত ও পাকিস্তানের আফগান নীতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে না। আমাদের সিদ্ধান্ত, আমাদের মতো করেই নেব।

এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা এখন বিদেশে অ্যাপয়েন্ট পাই। যে দেশের কাছেই অ্যাপয়েন্ট চাই, আমরা পাই। আমাদের মান-মর্যাদা বেড়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্যই আমাদের মান-মর্যাদা বেড়েছে।

যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি নেতা তারেক রহমান ও যুদ্ধাপরাধীদের ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, এটা একটি আইনগত দিক। এটা নিয়ে আমার কাছে কোনো অগ্রগতি নেই।

ড. মোমেন বলেন, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশ তাদের বার্ষিক মানবাধিকার রিপোর্টে বাংলাদেশ নিয়ে তথ্য দেয়, সেটা অপরিপক্ক। এই ধরনের রিপোর্ট দুঃখজনক। আমাদের আহ্বান, তারা যেন সঠিক তথ্য প্রকাশ করে।

তিনি বলেন, যুক্তরাজ্যে প্রবেশে লাল তালিকা থেকে বাংলাদেশিদের বাদ দেওয়ার জন্য আমরা তাদের অনুরোধ করেছি। উল্লেখ্য, ইউরোপের তিন দেশে ১০ দিন সফর শেষে বৃহস্পতিবার সকালে ঢাকায় ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘আফগানিস্তান ইস্যুতে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেব’

আপডেট সময় ০৮:৪৭:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১