ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জেল পালানো ৬ বন্দির আত্মীয়দের গ্রেফতার করেছে ইসরায়েল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলি সেনারা কারাগার থেকে পালিয়ে যাওয়া সে ছয় বন্দির আত্মীয়দের গ্রেফতার করেছে। বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম ডাউন টুডেস পেপার।

জানা গেছে, পালিয়ে যাওয়া ব্যক্তিদের আবারও ধরতে তাদের স্বজনদের গ্রেফতার করার কৌশল অবলম্বন করেছে ইসরায়েল। এজন্য পশ্চিম তীরের অন্তত ছয়টি পরিবারের সদস্যদের গ্রেফতার করেছে তারা। এছাড়া পলাতকদের ধরতে পশ্চিম তীরের জেনিনের সন্দেহভাজন স্থানগুলোতে ড্রোন ব্যবহারের পাশাপাশি প্রতিটি সড়কে সেনা মোতায়েন করা হয়েছে।

ইসরায়েলের এ কাজের সমালোচনা করছেন মানবাধিকার কর্মীরা।

হিউম্যান রাইটস ওয়াচের ইসরায়েল ও ফিলিস্তিনের পরিচালক ওমর শাকির এক টুইটে বলেছেন, কারো আত্মীয়কে জোর করে আটকে রাখা মাফিয়া স্টাইলেরই কৌশল। এটা কোন ভদ্র সমাজের কাজ নয়।

ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত কারাগারগুলোর মধ্যে অন্যতম গিলবোয়া কারাগার। কারাগারটি এতটাই সুরক্ষিত যে, সেটিকে ইসরায়েলের সিন্দুক বলা হয়। সে কারাগার থেকে সুড়ঙ্গ খুঁড়ে পালিয়েছিলেন ছয় বন্দি। এরপর থেকে তাদের ধরতে অভিযানে নামে ইসরায়েলি সেনারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

জেল পালানো ৬ বন্দির আত্মীয়দের গ্রেফতার করেছে ইসরায়েল

আপডেট সময় ০৫:৩৯:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর ২০২১