ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দাদি-নাতির বিয়ে, দেনমোহর ৫ লাখ!

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অনৈতিক কাজ করার সময় ধরা পড়ার পর ২৫ বছরের প্রতিবেশী নাতির সঙ্গে ৫৫ বছর বয়সী দাদির বিয়ের ঘটনা ঘটেছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

সন্ধ্যার দিকে উপজেলার বড়হিত ইউনিয়নের নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

দাদি-নাতির বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বড়হিত ইউনিয়নের বিয়ের কাজী মোহাম্মদ নুরুল্লাহ।

তিনি বলেন, সোমবার সন্ধ্যায় নওপাড়া গ্রামে বিয়ের রেজিস্ট্রি হয়েছে। বিয়েতে পাঁচ লাখ টাকার দেনমোহর করা হয়। নতুন দম্পতি সম্পর্কে প্রতিবেশী দাদি-নাতি।

নওপাড়া গ্রামের কামাল হোসেন বলেন, বিয়ের পর মিষ্টি বিতরণ করা হয়েছে। ওই দাদির স্বামী পাঁচ বছর আগে মারা গেছেন। তিনি বাড়িতে একাই বসবাস করতেন। বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দিনগত রাতে প্রতিবেশী নাতির সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় ধরা পড়েন তিনি। পরদিন শুক্রবার (৩ সেপ্টেম্বর) বিষয়টি নিয়ে স্থানীয় মুরুব্বিরা সালিশে বসে তাদের বিয়ের সিদ্ধান্ত দেন। তবে এরপরই নাতি পালিয়ে যান। পরে স্থানীয়রা দাদিকে নাতির বাড়িতে তুলে দিয়ে আসেন।

একদিন পালিয়ে থাকার পর রোববার (৫ সেপ্টেম্বর) ওই যুবক বাড়ি ফেরেন। পরে ওইদিন আবার স্থানীয়রা সালিশে বসে সোমবার (৬ সেপ্টেম্বর) বিয়ের তারিখ নির্ধারণ করেন। সিদ্ধান্ত অনুযায়ী সোমবার তাদের বিয়ে হয়।

বড়হিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজালাল জানান, অসুস্থতার কারণে তিনি চিকিৎসাধীন আছেন। দাদি-নাতির বিয়ের বিষয়টি তার জানা নেই।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদির মিয়া বলেন, বিয়ের বিষয়টি শুনেছি। তবে এ ব্যাপারে কেউ থানায় আসেননি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দাদি-নাতির বিয়ে, দেনমোহর ৫ লাখ!

আপডেট সময় ০৯:২৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১