ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ব্রাজিল-আর্জেন্টিনা স্থগিত ম্যাচের শিগগিরই সিদ্ধান্ত নেবে ফিফা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিলের মাটিতে খেলতে নেমেছিল চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা। খেলা ঠিকঠাকভাবেই এগোচ্ছিল।

তবে হঠাৎ করেই টাচলাইনের বাইরে থেকে আওয়াজ শোনা যাচ্ছিলো। ব্রাজিলের স্বাস্থ্য কর্মকর্তারা দাবি করছিলেন, কোয়ারেন্টাইনের নিয়ম ভেঙেছে আর্জেন্টিনার চার ফুটবলার। তাই খেলাও বন্ধ করে দেয়া হয়েছে।

পরবর্তীতে ম্যাচটি স্থগিত করে দেনে মাঠের রেফারি। ইতোমধ্যে ব্রাজিল ছেড়ে দেশেও ফিরে গেছে আর্জেন্টিনা দল। আর অভিযোগ ওঠা ৪ ফুটবলার হলেন, এমিলিয়ানো মার্তিনেস, ক্রিস্তিয়ান রোমেরো, জিওভানি লো সেলসো ও এমিলিয়ানো বুয়েন্দিয়া।

শুরু হয়েও ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচটি বাতিল হওয়ায় ব্যথিত হয়েছেন বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবলপ্রেমী। যথারীতি ব্যথিত হয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফাও।

ফিফা এ বিষয়ে একটি বিবৃতিও দিয়েছে। সেখানে তারাও এমন কাণ্ডে ব্যথিত হয়েছে এবং ফুটবলপ্রেমীরা একটি ব্রাজিল-আর্জেন্টিনা লড়াই দেখা থেকে বঞ্চিত হওয়ায় দুঃখ প্রকাশ করেছে। এই ম্যাচে যা ঘটেছে সেটা ফিফার প্রতিযোগিতা আয়োজক কমিটিতে তোলা হবে এবং চুলচেড়া বিশ্লেষণ শেষে শিগগিরই সিদ্ধান্ত দেওয়া হবে।

সোমবার (৬ সেপ্টেম্বর) ফিফার এক বার্তায় জানানো হয়, ব্রাজিল-আর্জেন্টিনার ম্যাচে যা ঘটেছে সে ব্যাপারে ফিফা যারপরনাই ব্যথিত। পাশাপাশি এই কাণ্ডে বিশ্বব্যাপী কোটি কোটি ফুটবল ভক্ত ব্রাজিল-আর্জেন্টিনার মতো দুটি গুরুত্বপূর্ণ দলের খেলা দেখা থেকে বঞ্চিত হওয়ায় ফিফা দুঃখিত। এই ম্যাচের আনুষ্ঠানিক রিপোর্ট ফিফার কাছে এসে পৌঁছেছে। এই তথ্যগুলো ফিফার প্রতিযোগিতা আয়োজক কমিটি খতিয়ে দেখবে এবং শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ব্রাজিল-আর্জেন্টিনা স্থগিত ম্যাচের শিগগিরই সিদ্ধান্ত নেবে ফিফা

আপডেট সময় ০৭:১০:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর ২০২১