ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য সরবরাহ জোরদার করছে ইউএনএইচসিআর

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশের দুটি শিবিরে আশ্রয় নেয়া প্রায় পাঁচ লাখ রোহিঙ্গা শরণার্থীর জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ জোরদার করেছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর)।

জেনেভায় এক সংবাদ সম্মেলনে সংস্থাটি জানায়, বাংলাদেশ সরকারের অনুরোধে বর্ষা মৌসুমে বিপুলসংখ্যক শরণার্থীর ন্যূনতম সুরক্ষায় তারা প্লাস্টিকের সিট বিতরণও তরান্বিত করেছেন। এ লক্ষ্যে নতুন আগত শরণার্থীদের জন্য ইউএনএইচসিআর এর সাইট প্ল্যানাররা কর্তৃপক্ষের বরাদ্দ ২ হাজার একর জমির ওপর তাঁবুর ব্যবস্থা করতে সাহায্য করছে। কয়েক দশক ধরে আগত রোহিঙ্গা শরণার্থীদের আশ্রয় ক্যাম্প হিসেবে পরিচিত কুতুপালং ক্যাম্প এর বর্ধিত অংশ নতুন ক্যাম্প হিসেবে পরিচিত। বর্ধিতাংশ ক্যাম্পটি ইউএনএইচসিআর এর সহায়তায় সরকার কর্তৃক পরিচালিত।

সংস্থাটি আরো জানায়, তারা রোহিঙ্গা নেতাদের মাধ্যমে নির্ধারিত সাড়ে ৩ হাজার পরিবারের মাঝে পরিকল্পনা অনুযায়ী রান্নাঘরের সামগ্রী, ঘুমানোর ম্যাট, সোলার ল্যাম্প ও অন্যান্য সামগ্রী বিতরণ শুরু করেছে। রোহিঙ্গা স্বেচ্ছাসেবী এবং ঠিকাদাররা নতুন আসা শরণার্থীদের জরুরি আশ্রয়ে সহায়তা করছে তবে সাইট প্ল্যানের জন্য পর্যাপ্ত স্যানিটেশন এবং পানি উঠতে না পারে এমন উঁচু ও সমতল ভূমির সুবিধা নিশ্চিত করা প্রয়োজন।

ইউএনএইচসিআর এর মতে, গত সাড়ে ৩ সপ্তাহে মিয়ানমার থেকে আসা অনেক রোহিঙ্গা শরণার্থী পরিবারই কুতুপালং ও নয়াপড়া এই দুই শিবিরে বা স্কুল অথবা বিভিন্ন সরকারি ভবনে আশ্রয় নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

রোহিঙ্গা শরণার্থীদের সাহায্য সরবরাহ জোরদার করছে ইউএনএইচসিআর

আপডেট সময় ০১:৪৯:৩০ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭