ঢাকা ০৩:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মেসি এখন ব্রাজিলে

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টাইন ফুটবলের জাদুকর লিওনেল মেসি এখন ব্রাজিলে। ঘুরতে নয় অবশ্যই। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ খেলতে গেছেন সেখানে।

মাত্র ২ মাস আগেই ব্রাজিলের মাঠে দুর্দান্ত দাপট দেখিয়েছেন মেসি। জয় করলেন কোপা আমেরিকার শিরোপা। সেই সুখকর স্মৃতির আনন্দ এখনও লেগে আছে চোখে-মুখে।

আর এরইমধ্যে ফের ব্রাজিলে পা রাখলেন মেসি।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে নয়টার দিকে ব্রাজিলে পৌঁছায় টিম আর্জেন্টিনা। সকালে বিশ্রাম নিয়ে বিকেলেই অনুশীলনে নামে মেসির দল।

এর আগের দিনে ভেনেজুয়েলার বিপক্ষে ৩-১ গোলের দারুণ জয় পায় আলবিসেলেস্তেরা। ভেনেজুয়েলা থেকে সরাসরি ব্রাজিলে গেছেন মেসিরা।

আগামী রোববার বাংলাদেশ সময় দিনগত রাত ১টায় দেখা মিলবে ব্রাজিল-আর্জেন্টিনার ফুটবল মহাদ্বৈরথের।

দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বে দারুণ সময় কাটছে ব্রাজিলের। এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে সবকয়টিতে জয় পেয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে তিতের দল। এখন পর্যন্ত খেলা ম্যাচগুলোতে তারা গোল দিয়েছে ১৭টি, হজম করেছে মাত্র ২টি।

সেই ব্রাজিলের বিপক্ষে ফের জয় পেতে ঘাম ঝরানোর পাশাপাশি ভাগ্যও সহায় হতে হবে মেসিদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মেসি এখন ব্রাজিলে

আপডেট সময় ০৭:৩১:৪৫ অপরাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১