ঢাকা ০১:২৮ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

গিনেস বুকে নাম লেখালেন রোনালদো

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দীর্ঘ ক্যারিয়ারে ক্রিস্টিয়ানো রোনালদোর অর্জন তো কম নয়। এইতো সেদিন আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি গোলের রেকর্ড ভাঙলেন এই পর্তুগিজ উইঙ্গার।

আর এই কীর্তিই তাকে জায়গা করে দিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে।

শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যমে গিনেস বুক কর্তৃপক্ষের সনদ হাতে ছবি পোস্ট করেছেন রোনালদো নিজেই। সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে ধন্যবাদ। রেকর্ড ভাঙার কারণে স্বীকৃতি পেলে সবসময় ভালো লাগে। এবার সংখ্যাগুলোকে আরও উপরে তোলার চেষ্টা করা যাক!’

চলতি সেপ্টেম্বরের শুরুতে আয়ারল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে জোড়া গোল করে ইতিহাস তো গড়ার পাশাপাশি পর্তুগালকে জয় এনে দেন। ম্যাচে আয়ারল্যান্ডকে ২-১ গোলে হারায় পর্তুগাল।

সবমিলিয়ে সম্প্রতি চমক জাগিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া রোনালদোর দেশের হয়ে গোল এখন ১১১টি। আগের রেকর্ডধারী ইরানের কিংবদন্তি ফুটবলার আলী দাইয়ির গোল ১০৯টি। এবার পাঁচবারেরে ব্যালন ডি’অরজয়ীকে সেই কীর্তিরই স্বীকৃতি দিল গিনেস বুক কর্তৃপক্ষ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গিনেস বুকে নাম লেখালেন রোনালদো

আপডেট সময় ০৬:২৪:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ সেপ্টেম্বর ২০২১