ঢাকা ০৩:০০ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১০ বছরের মধ্যে চাঁদে শহর গড়ার রূপরেখা দিলেন মাস্ক ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল ফোন নিষিদ্ধ, জামায়াত আমিরের হুঁশিয়ারি নির্বাচন ঘিরে কোনো শঙ্কা নেই: ডিএমপি কমিশনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাষ্ট্র পুনর্গঠনের কাজে হাত দিবে বিএনপি : তারেক রহমান নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ধর্মঘট স্থগিত, অচলাবস্থা কাটিয়ে ফের সচল চট্টগ্রাম বন্দর নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন : প্রধান উপদেষ্টা হংকংয়ে গণতন্ত্রপন্থী মিডিয়া টাইকুন জিমি লাইয়ের ২০ বছরের কারাদণ্ড দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত’, জামায়াত প্রার্থীর ভিডিও ভাইরাল নাটোরে আগুনে পুড়ে মা-মেয়ের মৃত্যু

যুদ্ধকালে দাদা ভাইয়ের লেখা হিসাবের খাতা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

আকাশ জাতীয় ডেস্ক:  

মাদারীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং মুক্তিযুদ্ধের সময়ে মুজিব বাহিনীর কোষাধ্যক্ষ ইলিয়াস আহমেদ চৌধুরীর (দাদা ভাই) নিজ হাতে লেখা অন্তিনগর ও মেলাঘর ক্যাম্পের হিসাবের খাতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) সংসদ অধিবেশন শেষে ইলিয়াস আহমেদ চৌধুরীর বড় ছেলে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই আলম চৌধুরী ঐতিহাসিক খাতাটি প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন।

এ সময় ইলিয়াস আহমেদ চৌধুরীর ছোট ছেলে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীও উপস্থিত ছিলেন।
মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, যুদ্ধের সময় আব্বা নিজ হাতে অন্তিনগর ও মেলাঘর ক্যাম্পে মুক্তিযোদ্ধাদের থাকা খাওয়ার খরচসহ বিভিন্ন হিসাব তিনি লিখে রাখতেন। ওই খাতা আমার আব্বার হেফাজতে ছিল। দীর্ঘদিন পর সেই খাতাটি খুঁজে পাওয়া যায়। বুধবার (১ সেপ্টেম্বর) সংসদ অধিবেশন শেষে আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খাতাটি হস্তান্তর করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

ইউক্রেনকে নির্বাচনের জন্য চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র

যুদ্ধকালে দাদা ভাইয়ের লেখা হিসাবের খাতা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

আপডেট সময় ১০:৪৪:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১