ঢাকা ০৯:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র

আকাশ জাতীয় ডেস্ক:  

রাজবাড়ীতে পটকা বানাতে গিয়ে রিয়াজ মোল্লা (১৫) নামে এক স্কুলছাত্রের হাত-পা ঝলেসে গেছে।

বুধবার (১ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

রিয়াজ উপজেলার বহরপুর ইউনিয়নের মাতলাখালী গ্রামের লিটন মোল্লার ছেলে। সে বালিয়াকান্দি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরে লিটন মোল্লার বাড়িতে বিকট শব্দ হয়। তখন ওই বাড়িতে গিয়ে দেখা যায়, রিয়াজের হাত ঝলসানো ও পা দিয়ে রক্ত ঝরছে। তখন সে জানায় ইউটিউব দেখে পটকা বানানোর চেষ্টা করছিলো সে।

বহরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খলিলুর রহমান জানান, তিনি শুনেছেন ম্যাচের কাঠি দিয়ে ইউটিউব দেখে পটকা বানাচ্ছিল রিয়াজ। তখন বিস্ফোরণের ঘটনা ঘটে।

বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুজ্জামান জানান, বিস্ফোরণে রিয়াজের হাত ও পায়ে ক্ষত হয়েছে। বর্তমানে সে চিকিৎসাধীন। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউটিউব দেখে পটকা বানাতে গিয়ে ঝলসে গেল স্কুলছাত্র

আপডেট সময় ০৯:৪৪:০৬ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১